জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়নে স্বতন্ত্রপ্রার্থী বর্তমান চেয়ারম্যান সিরাজুল হক সোমবার দিনব্যাপী ইউনিয়নের রসুলগঞ্জ, বসন্তপুর, কচুরকান্দি, লাউতলা বাজারসহ বিভিন্ন স্থানে তার নির্বাচনী প্রতিক আনারস মার্কায় ভোট প্রার্থনা করে গনসংযোগ করেন। এ সময় হারিছ আলী, মখছু মিয়া, আছু মিয়া, মধু মিয়া, রফিকুল ইসলাম দুলা, ছেরাগ আলী, লিলু মিয়া, ফঠিক মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন। গনসংযোগ কালে চেয়ারম্যান প্রার্থী সিরাজুল হক বলেন, ইউনিয়নের ধারাবাহিক উন্নয়নের অগ্রযাত্রাকে এগিয়ে নিতে আনারস মার্কায় ভোট দিয়ে আপনাদের সেবা করার সুযোগদান করার অনুরোধ জানান। পরে তিনি রসুলগঞ্জ বাজরে এক পথসভায় বক্তব্য রাখেন।
প্রেস বিজ্ঞপ্তি
Leave a Reply