1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২০ জুন ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
শিরোনাম:
‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী ফ্যাসিস্টদের মতো বিএনপি একদলীয় শাসনব্যবস্থা চালুর চেষ্টা করছে: জামায়াত আমির দেশের ৫ বিভাগে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল নিজের দেড় মাসের সন্তানকে ২৫ হাজারে বিক্রি করে দিলেন বাবা নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ/ ট্রাম্প কোন চাপে বাধ্য হয়ে ইরানের সঙ্গে চুক্তি করলেন দক্ষিণ কোরিয়াকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো প্রতিবেশীর হক আদায়ে সামাজিক দায়িত্ববোধ কাম্য ফেয়ার ফেইস জগন্নাথপুরের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে: প্রধানমন্ত্রী

প্রাথমিকে বৃত্তি পরীক্ষার ফলাফল রোববার প্রকাশিত হবে

  • Update Time : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০১৫
  • ১২৭৯ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক- প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় এবার যারা বৃত্তি পাচ্ছে তাদের নামের তালিকা প্রকাশ করা হবে আগামী রোববার। ওইদিন দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার এই তালিকা প্রকাশ করবেন বলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো. আলমগীর জানিয়েছেন।বৃহস্পতিবার তিনি বলেন, মন্ত্রীর সংবাদ সম্মেলনের পরই বৃত্তিপ্রাপ্তদের তালিকা জানা যাবে। মোবাইলে বৃত্তির ফল জানতে DPE লিখে স্পেস দিয়ে থানা কোড লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে পাসের বছর লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএসেই ফল পাওয়া যাবে।
আগে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের আলাদা পরীক্ষা নিয়ে বৃত্তি দেওয়া হলেও ২০০৯ সাল থেকে প্রাথমিক সমাপনী পরীক্ষার ফলাফলের ভিত্তিতে বৃত্তি দেওয়া হচ্ছে।
গত বছর প্রাথমিক সমাপনীতে ৫৪ হাজার ৪১২ জন শিক্ষার্থী বৃত্তি পায়। এর মধ্যে ২১ হাজার ৯৭৮ জনকে মেধাবৃত্তি (ট্যানেন্টপুল) এবং ৩২ হাজার ৪৩৪ জনকে সাধারণ বৃত্তি দেওয়া হয়।
এবারো প্রায় ৫৫ হাজার শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হবে বলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানিয়েছেন।সর্বশেষ প্রাথমিক সমাপনী পরীক্ষায় ২৬ লাখ ৮৩ হাজার ৭৮১ জন শিক্ষার্থী অংশ নেয়, যার মধ্যে ২৬ লাখ ২৮ হাজার ৮৩ জন পাস করে, জিপিএ-৫ পায় দুই লাখ ২৪ হাজার ৪১১ জন।
এর আগে মেধাবৃত্তিপ্রাপ্ত প্রত্যেক শিক্ষার্থী প্রতি মাসে দুই শ’ টাকা এবং সাধারণ বৃত্তিপ্রাপ্তরা মাসে দেড় শ’ টাকা করে পেয়ে আসছিলেন। এছাড়া বৃত্তিপ্রাপ্ত সবাইকে বছরে এককালীন দেড় শ’ টাকা করে দেওয়া হচ্ছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com