ফরিদপুরের সদরপুরে ৬ বছরের এক শিশুকে ঘরে ডেকে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে রেজাউল প্রামাণিক (৬০) নামে এক বৃদ্ধের বিরুদ্ধে। এ ঘটনায় বুধবার (৩ জুন) দুপুরে ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে সদরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
জগন্নাথপুর২৪ ডেস্ক::

এর আগে মঙ্গলবার (২ জুন) বিকেল ৩টার দিকে উপজেলার চরবিষ্ণুপুর ইউনিয়নের চৈতার কোল গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত রেজাউল প্রামাণিক ওই এলাকার মৃত গেন্দু প্রামাণিকের ছেলে।
স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগী শিশুর পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে শিশুটি অভিযুক্ত রেজাউলের বাড়ির পাশে খেলা করছিল। এ সময় রেজাউল প্রামাণিক শিশুটিকে অ্যালোভেরা গাছ ও চকলেট দেওয়ার প্রলোভন দেখিয়ে কৌশলে নিজের ঘরে নিয়ে যায়।
এলাকাবাসীর অভিযোগ, রেজাউল প্রামাণিক এর আগেও এই ধরনের একাধিক অপরাধমূলক ঘটনা ঘটিয়েছে।
এ বিষয়ে সদরপুর থানার সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক (এসআই) মোখলেছুর রহমান বলেন, ভুক্তভোগী শিশুর মা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে ঘটনার সত্যতা যাচাই করে অভিযুক্তের বিরুদ্ধে দ্রুত কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। সূত্র-কালের কণ্ঠ