1. forarup@gmail.com : jagannthpur25 :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম:

বঙ্গবন্ধুকে হারিয়ে দেশ কয়েক দশক পিছিয়ে গেছে-পরিকল্পনামন্ত্রী

  • Update Time : রবিবার, ১৫ আগস্ট, ২০২১
  • ৩০৬ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

বঙ্গবন্ধুকে হারিয়ে দেশ কয়েক দশক পিছিয়ে গেছে। যে পিতা আমাদের শৃঙ্খলমুক্ত করলেন সেই পিতাকেই আমরা হত্যা করলাম? বঙ্গবন্ধুকে হারিয়ে আমরা এখন অপরাধবোধের মধ্যে রয়েছি বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
রবিবার পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলনকক্ষে আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় মন্ত্রী এসব কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, বঙ্গবন্ধুকে হত্যার মতো জঘন্য কাজ আর কিছুই হতে পারে না। কোনো বিচারেই এটা মেনে নেওয়া যায় না। ১৫ আগস্ট আমাদের জাতীয় জীবনে একটা কালো দিন। যে শ্রেষ্ঠ বাঙালি আমাদের শৃঙ্খলা থেকে মুক্ত করলেন আর তাকেই আমরা হত্যা করলাম? এই অপরাধবোধ সময় সময় আমাদের বিষাক্ত করে তুলছে।
শোক দিবসের আলোচনায় এম এ মান্নান বলেন, বঙ্গবন্ধু আমাদের সবার আপনজন ও কাছের মানুষ ছিলেন। বাংলার ফসলের মাঠ-ঘাট মাড়িয়ে মহান নেতা হয়েছিলেন। আমরা যদি নিজের কাজগুলো সঠিকভাবে করি তবে, ঋণ কিছুটা শোধ করা যাবে। বঙ্গবন্ধুর রাজনীতির মূলমন্ত্রই ছিলো সোনার বাংলা গড়া ও গরিব-দুঃখী মানুষের মুখে হাসি ফোটানো। আমরা বঙ্গবন্ধুর রেখে যাওয়া কাজগুলো করে যাবো।
পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বলেন, বঙ্গবন্ধুকে হারিয়ে আমরা কয়েক দশক পিছিয়ে গেছি। আজকে আমরা যে পর্যায়ে এসেছি বঙ্গবন্ধু বেঁচে থাকলে তা অনেক আগেই অর্জন হতো। বঙ্গবন্ধু মানবিক ছিলেন, শোষণমুক্ত সমাজ গড়তে তিনি সব সময় কাজ করে গেছেন।
পরিকল্পনা বিভাগের সচিব মোহাম্মদ জয়নুল বারীর সভাপতিত্বে বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের সচিব প্রদীপ রঞ্জন চক্রবর্তী, পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) শরিফা খান, রমেন্দ্র নাথ বিশ্বাস প্রমুখ।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com