1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১২:১১ অপরাহ্ন
শিরোনাম:
তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫ ১০ জন পরীক্ষা দিয়ে ১০ জনই ফেল আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং

বজ্রপাতে তিন মাসের শিশুর নিহত, আহত-৫

  • Update Time : সোমবার, ২৫ মে, ২০২৬
  • ৭৭ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নে বজ্রপাতে তিন মাসের এক শিশু নিহত হয়েছে। আহত হয়েছেন একই পরিবারের পাঁচ সদস্য। আজ সোমবার ভোর চারটার দিকে সাজেকের ভাইবোন ছড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শিশুর নাম উজ্জ্বল চাকমা। সে ওই এলাকার নয়ন চাকমার ছেলে। আহত ব্যক্তিরা হলেন শিশুটির বাবা নয়ন চাকমা, মা রেশমি চাকমা, দাদা প্রদীপরঞ্জন চাকমা, দাদি মায়ারানী চাকমা, চাচা জিরিং চাকমা ও নিঝুম চাকমা।

সাজেক ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য দয়াধন চাকমা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ওই পরিবারের সদস্যরা ঘরেই ঘুমিয়ে ছিলেন। এর মধ্যে ঘরটিতে বজ্রপাত হয়। এ ঘটনায় ঘুমন্ত শিশুটির মৃত্যু হয়েছে। এ ছাড়া পরিবারের পাঁচ সদস্য আহত হয়েছেন। তাঁদের খাগড়াছড়ি সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন বলেন, বজ্রপাতে এক শিশু নিহত এবং পাঁচজন আহত হয়েছেন। আহত ব্যক্তিরা হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সূত্র-প্রথম আলো

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com