1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
শিরোনাম:
হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস সহায়তা দেবে সরকার:প্রধানমন্ত্রী বজ্রপাতে বাবার মৃত্যু, অলৌকিকভাবে বেঁচে গেল শিশু কন্যা যুক্তরাষ্ট্রে লিমন-বৃষ্টি হত্যা: তদন্তে বেরিয়ে এলো যেসব চাঞ্চল্যকর তথ্য ইউরোপে অভিবাসন নীতিতে বড় পরিবর্তন, সীমান্ত নিয়ন্ত্রণে কঠোর অবস্থান যুক্তরাষ্ট্রে দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী হত্যা: রুমমেট গ্রেফতারের পর উঠে আসছে নতুন তথ্য বজ্রপাতের সময় মহানবী (সা.) যে দোয়া পড়তেন দিরাইয়ে পৃথক সংঘর্ষে আহত-৪০ জগন্নাথপুরে দুর্যোগ পরিস্থিতি মোকাবেলায় খোলা হলো কন্ট্রোলরুম হাওর পরিদর্শন করলেন জগন্নাথপুরের ইউএনও পারমাণবিক বিদ্যুতের যুগে বাংলাদেশ

বজ্রপাতে বাবার মৃত্যু, অলৌকিকভাবে বেঁচে গেল শিশু কন্যা

  • Update Time : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬

জগন্নাথপুর২৪ ডেস্ক::
রাজবাড়ী সদর উপজেলায় বাড়ির পাশের দোকানে যাওয়ার পথে বজ্রপাতে সুমন মন্ডল (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

আজ বুধবার (২৯ এপ্রিল) সকালে সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের মজ্জৎকোল গ্রামে এই দুর্ঘটনা ঘটে। তবে এ সময় সুমনের কোলে থাকা সাড়ে তিন বছরের শিশু কন্যা সাফিয়া অলৌকিকভাবে প্রাণে বেঁচে গেছে।

সুমন মন্ডল মজ্জৎকোল গ্রামের সিদ্দিক মন্ডলের ছেলে। তিনি আগে একটি এনজিওতে কর্মরত থাকলেও সম্প্রতি চাকরি ছেড়ে বাড়িতেই অবস্থান করছিলেন।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকাল পৌনে ৭টার দিকে সাড়ে তিন বছর বয়সী মেয়ে সাফিয়াকে কোলে নিয়ে বাড়ির পাশের একটি দোকানে সওদা করতে যাচ্ছিলেন সুমন। এ সময় আকস্মিক বজ্রপাত হলে প্রচণ্ড শব্দ ও বিদুৎচমকে শিশুটি তার কোল থেকে ছিটকে দূরে পড়ে যায় এবং সুমন তাৎক্ষণিক মাটিতে লুটিয়ে পড়েন। স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বজ্রপাতের প্রচণ্ডতায় সুমনের শরীর ঝলসে গিয়ে মৃত্যু হলেও তার কোলে থাকা শিশুটি কোল থেকে ছিটকে পড়ে রক্ষা পায়। পরিবারের সদস্যরা জানিয়েছেন, মাটি আছড়ে পড়ার পর শিশুটির নাক ও কান দিয়ে সামান্য রক্ত বের হলেও বর্তমানে সে আশঙ্কামুক্ত ও সুস্থ রয়েছে। বাবার মৃত্যুতে পরিবারে যখন শোকের মাতম চলছে, তখন শিশুটির এভাবে বেঁচে যাওয়াকে স্থানীয়রা ‘অলৌকিক’ বলে অভিহিত করছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মিজানপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) প্রশাসক ও সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. জনি খান বলেন, সুমন মন্ডলের এই আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের পক্ষ থেকে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।

এ ঘটনায় এলাকায় বিমর্ষ অবস্থা বিরাজ করছে। বুধবার বিকেলেই জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করার কথা রয়েছে। সূত্র-ঢাকা মেইল

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com