1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
শিরোনাম:
সুনামগঞ্জে বালুভর্তি নৌকাডুবি, নিখোঁজ ২ শ্রমিক মহাসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার পথে নিখোঁজ ১৭৫ অভিবাসী শিক্ষক নিয়োগে ৪০০ নম্বরের পরীক্ষা নেওয়ার প্রস্তাব আল্লাহর হক সবার আগে জগন্নাথপুরে শ্রেষ্ঠ স্বাস্থ্য সহকারীর সন্মাননা পেলেন শংকর জ্যোতি দে  সিলেটে শব্দ ও বায়ুদূষণবিরোধী অভিযানে ১৭ ব্যক্তিকে অর্থদণ্ড শেখ হাসিনা বাংলাদেশ বিমানে, নাকি হেঁটে আসবেন, এই আলোচনা হবে ভারতের সঙ্গে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জগন্নাথপুরে মাকে নির্যাতনের দায়ে মাদকাসক্ত যুবকের দেড় বছরের কারাদণ্ড ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন সুনামগঞ্জে ১১৮ বোতল বিদেশি ম‘দ ও সিএনজিসহ গ্রে‘প্তার ১

বাংলাদেশ খেলাফত মজলিস ঘোষিত ৫দফা অবিলম্বে বাস্তবায়ন করুন: শাহীনূর পাশা চৌধুরী

  • Update Time : শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৩ Time View

প্রেস বিজ্ঞপ্তি::

বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমীর সাবেক সংসদ সদস্য বর্ষীয়ান রাজনীতিবিদ মাওলানা শাহীনুর পাশা চৌধুরী এডভোকেট বলেছেন,
বাংলাদেশ আজ চরম সংকটকাল অতিক্রম করছে, প্রতিশ্রুত সংস্কারের কোন কাঙ্খিত অগ্রগতি নেই,পতিত স্বৈরাচারের বিচার দৃশ্যমান হয়নি, জুলাই -আগষ্ট বিপ্লবে হাজারো ছাত্র জনতার রক্তস্নাত দেশের স্বাধীনতা-স্বর্ভৌমোত্ব আজ ক্রান্তিলগ্নে। দুঃখের সাথে বলতে হয় ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে গঠিত সরকারের বিরুদ্ধে আজ আমাদেরকে ৫ দফাদাবী নিয়ে রাজপথে নামতে হচ্ছে, অবিলম্বে বাংলাদেশ খেলাফত মজলিস ঘোষিত ৫দফা বাস্তবায়ন করুন। অন্যথায় আমরা কঠোর কর্মসূচি গ্রহণ করতে বাধ্য হব।
বাংলাদেশ খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলা শাখার উদ্যোগে কেন্দ্র ঘোষিত ৫দফা বাস্তবায়নের দাবীতে আজ শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বাদজুমা জগন্নাথপুর পৌর পয়েন্টে বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেন।

উপজেলা সভাপতি মাওলানা আব্দুল মুনঈম শাহিন কামালীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা সাইফুর রহমান সাজাওয়ার এর পরিচালনায় অনুষ্টিত মিছিল পূর্ব সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দলের সুনামগঞ্জ জেলা শাখার উপদেষ্টা মাওলানা সৈয়দ আমিরুল ইসলাম, সাবেক সহ সভাপতি মাওলানা নুরুল আলম খান জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক হাফিজ সৈয়দ জয়নুল ইসলাম।
বক্তব্য রাখেন উপজেলা সহ সভাপতি মাওলানা নুরুজ্জামান, মুফতি আকমল হুসাইন, মাওলানা সৈয়দ সানাওয়ার আলী, মাওলানা উমর ফারুক, জগন্নাথপুর পৌর শাখার আহবায়ক মাওলানা রিয়াজ উদ্দিন রাজু, উপজেলা শাখার সহ সাধারণ সম্পাদক মাওলানা তারেক আহমদ,মাওলানা মাসরুর আহমদ খান, মাওলানা সুহেল আমীন, বাংলাদেশ খেলাফত শ্রমিক মজলিস জগন্নাথপুর উপজেলা সেক্রেটারি ওলিউর রহমান চান মিয়া, বাংলাদেশ খেলাফত মজলিস জগন্নাথপুর উপজেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা ফজলে রাব্বি মারুফ, সহ সাংগঠনিক সম্পাদক হা.মাওলানা মাহফুজুল আলম শামরান, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা ফজলুর রহমান, অফিস সম্পাদক মাওলানা সৈয়দ শামীম আহমদ,
বাংলাদেশ খেলাফত যুব মজলিস জগন্নাথপুর উপজেলা শাখার সংগঠন বিভাগ সম্পাদক মাওলানা আতাউর রহমান, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস জগন্নাথপুর উপজেলা সভাপতি হাফিজ শায়খ আহমদ মামুন,
বাংলাদেশ খেলাফত মজলিস চিলাউরা হলদিপুর ইউনিয়ন শাখার সাবেক সাধারণ সম্পাদক মাওলানা ইসলাম উদ্দিন, আশারকান্দী ইউনিয়ন সাধারণ সম্পাদক মাওলানা শফিকুল ইসলাম, প্রমুখ।
শুরুতে কালামেপাক থেকে তেলাওয়াত করেন কলকলিয়া ইউনিয়ন শাখার সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা নুরুল ইসলাম।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com