1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম:
ইহকাল-পরকালে মায়ের খিদমতের উপকারিতা সাংবাদিক সানোয়ার হাসান সুনু ও জগন্নাথপুর গ্রামবাসী কে  নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত  সুনামগঞ্জের জামালপুরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ, ১৬ ঘণ্টা পর লাশ উদ্ধার ঢাকার তিন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষ, আহত বেশ কয়েকজন জগন্নাথপুরের সন্তান অধ্যক্ষ শহিদুল আলম এবার সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হলেন মন্ত্রিসভা থেকে বাদ পড়তে পারেন অনেকেই, নতুন করে আলোচনায় যেসব নাম খাগড়াছড়িতে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর আটক আগস্টে রূপপুর থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ যোগ হচ্ছে না বোনকে সম্পত্তি থেকে বঞ্চিত করা ভয়াবহ পাপ জগন্নাথপুরে বিএনপি নেতা  সানোয়ার হাসান কে নিয়ে যুবদল নেতার কুরুচিপূর্ণ বক্তব্যের নিন্দা জানালো বিএনপি 

বার্ষিক পরীক্ষার ফল ১০ ডিসেম্বরের মধ্যে প্রকাশের নির্দেশ

  • Update Time : শুক্রবার, ১৯ নভেম্বর, ২০২১
  • ৩১৮ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::
আগামী ১০ ডিসেম্বরের মধ্যে সরকারি ও বেসরকারি মাধ্যমিক স্কুলের ষষ্ঠ থেকে নবম শ্রেণি পর্যন্ত বার্ষিক পরীক্ষা এবং দশম শ্রেণির প্রাক-নির্বাচনী পরীক্ষার ফলাফল প্রকাশের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর-মাউশি।

অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক সৈয়দ মো. গোলাম ফারুক স্বাক্ষরিত ওই আদেশ বৃহস্পতিবার সব আঞ্চলিক উপপরিচালককে পাঠানো হয়েছে।
এদিকে, সরকারি ও বেসরকারি (মহানগর ও জেলা পর্যায়) মাধ্যমিক স্কুলের প্রথম শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত অনলাইনে লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তির জন্য আগামী ২৫ নভেম্বর থেকে ৮ ডিসেম্বরের মধ্যে আবেদন গ্রহণ করা হবে বলে নির্দেশনায় বলা হয়েছে।

১৫ ডিসেম্বর সরকারি মাধ্যমিক স্কুলে এবং ১৯ ডিসেম্বর বেসরকারি (মহানগর ও জেলা পর্যায়) মাধ্যমিক স্কুলে লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন করা হবে।

নির্দেশনায় আরও বলা হয়, লটারির মাধ্যমে স্কুলে ভর্তি প্রক্রিয়ার কারণে শিক্ষার্থীদের বার্ষিক ও প্রাক-নির্বাচনী পরীক্ষার ফলাফল আগামী ১০ ডিসেম্বরের মধ্যে প্রকাশ করতে হবে।

করোনাভাইরাস মহামারীর কারণে গত বছরের মার্চে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়। দেড় বছর পরে গত ১২ সেপ্টেম্বর স্কুল-কলেজ খুলে দিয়েছে সরকার।

এরপর মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা এবং দশম শ্রেণির শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষা আগামী ২৪ থেকে ৩০ নভেম্বরের মধ্যে শেষ করার নির্দেশনা দেওয়া হয়।

কিন্তু বৃহস্পতিবার ফল প্রকাশের বিষয়ে যে আদেশ জারি করা হয়েছে, সেখানে দশম শ্রেণির প্রাক-নির্বাচনী পরীক্ষা নেওয়ার কথা বলা হয়েছে। ২৪ নভেম্বর থেকে প্রাক-নির্বাচনী পরীক্ষা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

এবার বাংলা, ইংরেজি ও সাধারণ গণিত- এই তিন বিষয়ের ওপর বার্ষিক পরীক্ষা ও প্রাক-নির্বাচনী পরীক্ষা নেওয়ার নির্দেশনা দিয়েছে মাউশি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com