1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
শিরোনাম:
জামানত ছাড়াই তরুণদের ১০ লাখ টাকা ব্যাংক ঋণ দিবে বাংলাদেশ ব্যাংক ‘যে বিষয়ে আপনার জ্ঞান নেই, তাতে ধৈর্য রাখবেন কীভাবে?‘ জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ  অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যায় বিএসএফ, পাল্টা দুই ভারতীয়কে ধরল গ্রামবাসী বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: ডা. জাহেদ উর রহমান তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫

বিএসএফের পিটুনিতে বাংলাদেশী নিহত

  • Update Time : শনিবার, ৭ জানুয়ারী, ২০১৭
  • ৩৭৭ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: চুয়াডাঙ্গা সীমান্তে বাংলাদেশী এক গরু ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা করেছে ভারতীয় সীমান্তরক্ষীবাহিনী (বিএসএফ)। নিহত ব্যক্তির নাম বকুল মণ্ডল (৩৮)। তিনি দামুড়হুদা উপজেলার ফুলবাড়ি গ্রামের মৃত সদা আলী মন্ডলের ছেলে।

শনিবার ভোরে দামুড়হুদা উপজেলার চাকুলিয়া সীমান্তে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। বিজিবির পক্ষ থেকে এ ঘটনার কড়া প্রতিবাদ জানিয়ে বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে।

বিজিবি ও স্থানীয়রা জানায়, শুক্রবার মধ্যরাতে বকুল মন্ডলসহ ৫/৬ জন গরু ব্যবসায়ী সীমান্তে গরু আনতে যান।

ভোরে তারা বাংলাদেশী সীমান্তের ৮৮ নং মেইন পিলারের কাছে অবস্থান করার সময় ভারতের মালুয়াপড়া বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদেরকে ধাওয়া করে।

এ সময় অন্য সদস্যরা পালিয়ে প্রাণে রক্ষা পেলেও বিএসএফ বকুলকে ধরে বেধড়ক পিটাতে শুরু করে। আফসার আলী নামে বকুলের এক সহযোগী জানান, আটকের পর বিএসএফ সদস্যরা রাইফেলের বাট দিয়ে বকুলকে নির্মমভাবে পেটাতে থাকে।

ভোর ৬টার দিকে তাকে মূমুর্ষূ অবস্থায় সীমান্তের বাংলাদেশী অংশে ফেলে রেখে যায় বিএসএফ সদস্যরা। পরে গ্রামবাসী তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়ার পথে বকুল মণ্ডল মারা যান।

চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক লে. কর্নেল আমির মজিদ জানান, এ হত্যাকাণ্ডের কড়া প্রতিবাদ জানিয়ে বিএসএফকে পতাকা বৈঠকের আমন্ত্রণ জানানো হয়েছে। সুত্র- যুগান্তর।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com