1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে এসএসসিতে গোল্ডেন জিপিএ-৫, চিকিৎসক হতে চান অমি ভয়াবহ লোডশেডিং: ‘নিদ্রাহীন রাত’ কাটলো জগন্নাথপুরবাসীর দিরাইয়ে দুই শিশু সন্তানকে হত্যা করলো পাষণ্ড বাবা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বিএনপির পূনাঙ্গ কমিটি অনুমোদন সিলেট স্বামী-স্ত্রীসহ ৩ জনের লাশ উদ্ধার সহসাই খুলছে না হরমুজ প্রণালি, বাড়ছে তেলের দাম সিলেটে পারিবারিক কলহের জেরে দ্বিতীয় স্ত্রীকে পিটিয়ে হত্যা, প্রথম স্ত্রীসহ আটক স্বামী জামানত ছাড়াই তরুণদের ১০ লাখ টাকা ব্যাংক ঋণ দিবে বাংলাদেশ ব্যাংক ‘যে বিষয়ে আপনার জ্ঞান নেই, তাতে ধৈর্য রাখবেন কীভাবে?‘ জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ 

বিমানে আগুন, প্রাণে রক্ষা পেল ৩০০ যাত্রী

  • Update Time : বুধবার, ৩ আগস্ট, ২০১৬
  • ৩৪৬ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক:: বিমানবন্দরে অবতরণের সময় এমিরেটেস এয়ারলাইন্সের একটি বিমানে আগুন ধরে গেছে। এতে বিমান থাকা ৩০০ যাত্রী রক্ষা পেলেও বিমানটি পুড়ে গেছে। দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণের সময় বিমানটিতে হঠাৎ আগুন ধরে যায়। তবে অবতরণের সময় বিমানটির ল্যান্ডিং গিয়ার দেখা যায়নি। ফ্লাইটটি ভারতের কেরালা থেকে দুবাই আসছিল। খবর বিবিসির।

অনলাইনে প্রকাশিত ভিডিওতে দেখা যাচ্ছে, এমিরেটস এয়ারলাইন্সের বিমানটি মাঝামাঝি অংশে আগুন ধরে গেছে। এ সময় বিমানটি থেকে প্রচুর কালো ধোঁয়া বের হয়। অবতরণকালে বিমানটির চাকা দেখা যায়নি।

দুবাই সরকারি মিডিয়া অফিস এক টুইট বার্তায় জানিয়েছে, সব যাত্রী এবং ক্রুদের নিরাপদে বের করে আনা সম্ভব হয়েছে। কারো হতাহতের খবর পাওয়া যায়নি। তারা আরও জানায়, পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত দুবাইয়ের সব ফ্লাইট বাতিল করা হয়েছে। বোয়িং-৭৭৭ ফ্লাইটটি কেরালার রাজধানী ত্রিভান্দ্রুম থেকে দুবাইয়ের উদ্দেশে আসছিল।

এমিরেটিস এয়ারলাইন্সের তরফ থেকে বলা হয়েছে, ২৮২ জন যাত্রী এবং ১৮ জন ফ্লাইটটিতে ছিল। সবাইকে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে। কেউ হতাহত হয়নি। সারা লুইজ সেরউড নামে বিমানটির এক যাত্রী বলেন, ‘আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না। আমি মারাত্মক ভয় পেয়েছিলাম।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com