1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন
শিরোনাম:
জামানত ছাড়াই তরুণদের ১০ লাখ টাকা ব্যাংক ঋণ দিবে বাংলাদেশ ব্যাংক ‘যে বিষয়ে আপনার জ্ঞান নেই, তাতে ধৈর্য রাখবেন কীভাবে?‘ জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ  অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যায় বিএসএফ, পাল্টা দুই ভারতীয়কে ধরল গ্রামবাসী বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: ডা. জাহেদ উর রহমান তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫

বিশ্বের ক্ষমতাধর ১০০ নারীর তালিকায় শেখ হাসিনার অবস্থান এবার ৩৬

  • Update Time : মঙ্গলবার, ৭ জুন, ২০১৬
  • ৩৫৯ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক::
বিশ্বের ক্ষমতাধর ১০০ নারীর তালিকায় আরও উপরের দিকে উঠে এসেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার প্রকাশিত মার্কিন সাময়িকী ফোর্বস ম্যাগাজিনটির এ বছরের তালিকায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর অবস্থান ৩৬ নম্বরে। গতবার এ তালিকায় তার অবস্থান ছিল ৫৯তম।
তালিকায় এবারও বিশ্বের শীর্ষ ক্ষমতাধর নারী জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল। দ্বিতীয় অবস্থান ধরে রেখেছেন যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন।
মাইক্রোসফটের মালিক বিল গেইটসের স্ত্রী মেলিন্ডা গেইটস এবার একধাপ পিছিয়ে রয়েছেন চতুর্থ অবস্থানে। তৃতীয় স্থানে উঠে এসেছেন গতবার চতুর্থ স্থানে থাকা যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের চেয়ার জ্যানেট ইয়েলেন।
শীর্ষ দশের মধ্যে আইএমএফের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টিনা লগার্ড এবারও আছেন ষষ্ঠ স্থানে। যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মিশেল ওবামা ঠাঁই পাননি শীর্ষ দশে। গতবার তিনি ১০ম স্থানে থাকলেও এবার তার অবস্থান ১৩তম।
তালিকায় ১২তম স্থানে রয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্ক জেয়েন হাই; গতবার তিনি ছিলেন ১১তম স্থানে। সূত্র কালের কন্ঠ

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com