1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
শিরোনাম:
১৮ বছর ঝুলে আছে সড়ক সংস্কার, প্রতিবাদে জগন্নাথপুরে লংমার্চ ও মানববন্ধন জগন্নাথপুরে নিরাপদ অভিবাসন ও প্রবাস-ফেরতদের টেকসই পুনর্বাসনে ব্র্যাকের কর্মশালা বৃটেনে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, পুলিশ কর্মকর্তাসহ ৭ জন নিহত ভবন থেকে ছড়াচ্ছিল দুর্গন্ধ, কক্ষে মিলল স্বামী-স্ত্রী ও ছেলে-মেয়ের মরদেহ বাবা-মা ও বোনের মৃত্যুর খবর জানে না অবুঝ দুই শিশু আল্লাহর দেওয়া নিয়ামতের হেফাজত করা জরুরি ওসমানীনগরে লরি-অটোরিকশা সংঘর্ষ, জগন্নাথপুরের একই পরিবারের ৩ জনসহ নিহত ৪ তারেক রহমান সুনামগঞ্জ-৩ আসনের প্রতি আন্তরিক, ঐক্যবদ্ধ হয়ে কাজ করুন: এমপি কয়ছর আহমদ বাংলাদেশসহ ৭৫ দেশের ট্রাম্পের ভিসা স্থগিতের সিদ্ধান্ত বাতিল করেছেন মার্কিন আদালত আবারও ওসমানীনগরে সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৪

বৃটেনে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, পুলিশ কর্মকর্তাসহ ৭ জন নিহত

  • Update Time : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
  • ৬ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

বৃটেনের উত্তর ইয়র্কশায়ার এলাকায় ভুল পথে চলা একটি গাড়ির সঙ্গে পুলিশের গাড়ির সংঘর্ষে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় সাতজন নিহত হয়েছেন। শনিবার (২২ আগস্ট) ভোরে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, শনিবার ভোর ৩টা ৩৯ মিনিটে উত্তর ইয়র্কশায়ারে মিডলসব্রোর কাছে সাউথ ব্যাংক এলাকায় এ৬৬ মহাসড়কে একটি ভক্সওয়াগন পাসাট গাড়ি ভুল পথে চলে এসে কর্তব্যরত অবস্থায় থাকা ক্লিভল্যান্ড পুলিশের একটি গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ বাঁধে। এসময় পুলিশের গাড়িতে থাকা দুই কর্মকর্তা ও অপর গাড়িতে থেকে পাঁচজন আরোহী সবাই ঘটনাস্থলেই প্রাণ হারান।

দুর্ঘটনার খবর পেয়ে নর্থ ইস্ট অ্যাম্বুলেন্স সার্ভিসের ১৪টি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। এর মধ্যে অ্যাম্বুলেন্স দল, একজন বিশেষজ্ঞ প্যারামেডিক, গ্রেট নর্থ এয়ার অ্যাম্বুলেন্সের একজন চিকিৎসক এবং একটি বিশেষ ঝুঁকি মোকাবিলা দল ছিল। ফায়ার সার্ভিসের সদস্যরাও ঘটনাস্থলে উদ্ধারকাজে অংশ নেয় ।
পুলিশ জানিয়েছে, ভক্সওয়াগন পাসাটটি এ৬৬ মহাসড়কে ভুল দিক দিয়ে চলছিল। সংঘর্ষের আগে পুলিশ কর্মকর্তারা একটি সন্দেহজনক গাড়ি দেখতে পেয়েছিলো এবং সেটিকে অনুসরণ করা হয়েছিল বলে জানিয়েছে পুলিশের তদারকি সংস্থা।
নিহত পাঁচ সাধারণ নাগরিকের পরিচয় আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করার কাজ এখনও চলছে। যাদের পরিচয় নিশ্চিত হয়েছে, তাদের পরিবারের সদস্যদের বিষয়টি জানানো হয়েছে এবং তাদের বিশেষ সহায়তা দেওয়া হচ্ছে।
ক্লিভল্যান্ড পুলিশের পক্ষ থেকেও ঘটনার তদন্ত চলছে। দুর্ঘটনার পরিস্থিতি ও এর আগে কী ঘটেছিল, তা খতিয়ে দেখতে স্বাধীন পুলিশ আচরণবিষয়ক সংস্থা আইওপিসি তদন্ত শুরু করেছে। সৌজন্যে মানব জমিন

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com