1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
শিরোনাম:
এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী কর্নেল অলি জো বাইডেনের শরীরে ছড়িয়ে পড়েছে ‘চরম যন্ত্রণাদায়ক’ ক্যানসার দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২ জগন্নাথপুরে নৌকা ডুবিতে চার জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় উপজেলা বিএনপির শোক

ব্রিটিশ এমপি জো কক্স হত্যাকাণ্ডে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গভীর শোক

  • Update Time : শুক্রবার, ১৭ জুন, ২০১৬
  • ৩৪৯ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোরডেস্ক:

ব্রিটিশ লেবার পার্টির এমপি জো কক্স খুন হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনকে পাঠানো এক শোক বার্তায় শেখ হাসিনা বলেছেন, “বাটলি ও স্পিন থেকে নির্বাচিত লেবার পার্টির তরুণ ও প্রতিশ্রুতিশীল এমপি জো কক্সের মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনায় আমি গভীরভাবে শোকাহত ও দুঃখিত।”
বৃহস্পতিবার ওয়েস্ট ইয়র্কশায়ারের ব্রিস্টলে গুলি করে ও ছুরি মেরে হত্যা করা হয় ৪১ বছর বয়সী জো কক্সকে, যিনি এমপি হওয়ার আগে দীর্ঘ সময় বিভিন্ন দাতব্য সংস্থার হয়ে কাজ করেছেন।
যুক্তরাজ্যের ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) থাকার পক্ষেও সোচ্চার ছিলেন তিনি।
শেখ হাসিনা শোক বার্তায় বলেন, “তার মৃত্যুতে ব্রিটেন একজন অগ্রসর রাজনৈতিক সংগ্রামীকে হারাল, যিনি অনগ্রসর এবং প্রান্তিক জনগোষ্ঠীর পাশে দৃঢ়তার সঙ্গে দাঁড়িয়েছিলেন, নির্বাক ও অধিকারবঞ্চিতদের জন্য তার সমবেদনা অনেকের হৃদয় জয় করেছিল।”
বিশ্ব শান্তি ও সম্প্রীতিতে ‘নিঃস্বার্থ অঙ্গীকারের জন্য’ জো কক্স স্মরণীয় হয়ে থাকবেন বলেও প্রধানমন্ত্রী তার বার্তায় উল্লেখ করেন।
বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে তিনি শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
তিনি বলেন, “এই বেদনাবিধুর মুহূর্তে শোক-সন্তপ্ত পরিবার এবং যুক্তরাজ্য ও নর্দার্ন আয়ারল্যান্ডের বন্ধু-প্রতীম জনগণের প্রতি সমবেদনা জানাচ্ছি ও প্রার্থনা করছি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com