1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
শিরোনাম:
নিজের দেড় মাসের সন্তানকে ২৫ হাজারে বিক্রি করে দিলেন বাবা নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ/ ট্রাম্প কোন চাপে বাধ্য হয়ে ইরানের সঙ্গে চুক্তি করলেন দক্ষিণ কোরিয়াকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো প্রতিবেশীর হক আদায়ে সামাজিক দায়িত্ববোধ কাম্য ফেয়ার ফেইস জগন্নাথপুরের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে: প্রধানমন্ত্রী হাইকোর্টের নির্দেশনায় দায়িত্বে ফিরলেন সুনামগঞ্জের দুই ইউপি চেয়ারম্যান গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকার কাজ করে যাচ্ছে : তথ্যমন্ত্রী নেত্রকোণায় মাছ ধরার সময় বজ্রপাতে যুবক নিহত ইংল্যান্ড দারুণ জয় দিয়ে বিশ্বকাপ শুরু করলো

ব্রিটিশ পার্লামেন্টে ২য় বাঙালী এমপি হতে যাচ্ছেন টিউলিপ

  • Update Time : রবিবার, ১৯ এপ্রিল, ২০১৫
  • ৫৬৩ Time View

আমিনুল হক ওয়েছ লন্ডন থেকে::আগামী ৭ মে অনুষ্ঠিত হবে ব্রিটিশ পার্লামেন্টের নির্বাচন । নির্বাচন কে ঘিরে জল্পনা কল্পনার শেষ নেই ব্রিটেনে বসবাসরত বাঙালী কমিউনিটিতে । তথ্য অনুযায়ী এবারের নির্বাচনে বাঙালী প্রার্থী হিসেবে অংশ নিচ্ছেন প্রায় ১ ডজন। এদের মধ্যে রুশনারা আলীর পরবর্তী বাঙালী প্রার্থী হিসেবে বিজয়ী হতে আশার আলো জাগিয়েছেন গত দীর্ঘ ১৩ বছরের ক্ষমতাসীন বর্তমানে প্রধান বিরোধী দল লেবার থেকে মনোনীত রিজোয়ানা সিদ্দীক টিউলিপ । তিনি লন্ডনের হ্যামেল হ্যামসটেড এবং কিলবার্ন এলাকা থেকে প্রতিদ্বন্দ্বীতা করছেন । বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা ও স্থানীয় প্রায় ১ লাখ ভোটার বিস্মৃত এলাকায় এমপি প্রার্থী হিসেবে বিপুল জনপ্রিয় হয়ে উঠেছেন টিউলিপ। স্থানীয় কাউন্সিলর থাকা কালীণ সময়েই তিনি ব্যাপক পরিচিতি লাভ করেন ।শিক্ষাগত যোগ্যতা মেধা ও দক্ষতা দিয়ে ভোটারদের দোরগোড়ায় গিয়ে ভোট চাইছেন গত দীর্ঘ সময় ধরে। নির্বাচনের শেষ দিকে প্রচার প্রচারণায় খুব ব্যাস্ত সময় পার করছেন তিনি । প্রতিটি দিনই এখন খুব বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে তার জন্য। ইংল্যান্ডের জাতীয় দৈনিক ও স্থানীয় পত্র পত্রিকার বিভিন্ন জরিপে তার নাম বার বার উঠে এসেছে । ভোটারদের পর্যাপ্ত সারা পাচ্ছেন সব সময়। স্থানীয় ভোটাররাও টিউলিপ কে প্রার্থী হিসেবে পেয়ে আনন্দিত। লন্ডনের গুণীজন ও রাজনীতিবিদদের মতে টিউলিপের নির্বাচনী এলাকায় বাঙালী ভোট মাত্র কয়েকশ হলেও সার্বিক বিবেচনায় টিউলিপ ই হতে পারেন ব্রিটিশ পার্লামেন্টের ২য় বাঙালী এমপি । তার নির্বাচনী কাজে সব চেয়ে বেশি সংখ্যক সমর্থক ও কর্মী অংশ নিয়েছেন যা সব মহলে প্রশংসা লাভ করেছে । ২০১৪ সালে অনুষ্ঠিত কাউন্সিল নির্বাচনে হ্যামেল হ্যামসটেড এলাকার অধীনে ৯ জন প্রার্থীর সবাই বিপুল ভোটে জয় লাভ করে যারা লেবার পার্টির মনোনীত প্রার্থী ছিলেন। এ বিজয়কে বড় ভরসা হিসেবে বিবেচনায় আনা হয়েছে যেখানে টিউলিপের অবদান ছিল অসাধারণ । টিউলিপের নির্বাচনী ম্যানেজার অলিভার জানিয়েছেন, এই আসনটিতে গত নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। মাত্র ৪২ ভোটের ব্যাবধানে লেবার পার্টির মনোনীত প্রার্থী বিজয় লাভ করে । সেই হিসাব মাথায় রেখেই আমরা অন্যান্য প্রার্থীর চেয়ে অনেক আগে নির্বাচনী মাঠে কাজ শুরু করেছি । সব শ্রেণী পেশার ভোটারদের আমরা দৃষ্টি আকর্ষণ করতে পেরেছি । আশা করছি ঐতিহাসিক একটি বিজয় আমরা লাভ করতে সক্ষম হবো । অন্যান্য প্রার্থীদের মধ্যে বিভিন্ন এলাকা থেকে নির্বাচনে অংশ নিচ্ছেন বর্তমান এমপি রুশনারা আলী, রূপা হক, মিনা রহমান সহ আরো অনেকে । উল্লেখ্য টিউলিপের বিজয়ী হওয়াকে অনেকেই চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন । সর্বশেষ কাজের ধারাবাহিকতা ধরে রাখতে পারলে টিউলিপকে ব্রিটিশ পার্লামেন্টের ২য় বাঙ্গালী এমপি হিসেবে দেখতে অপেক্ষা করতে হবে আগামী ৭ই মে পর্যন্ত।।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com