1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন
শিরোনাম:
ইসলামি ব্যাংক জগন্নাথপুর শাখার সেই গ্রাহক টাকা পেয়েছেন সিলেটে অনলাইন জু য়াড়ি দলের ৫ সদস্য গ্রেপ্তার আর্জেন্টিনাকে হারানো ইকুয়েডরের ১৯ ম্যাচের ‘অপরাজেয়’ যাত্রা থামাল আইভরি কোস্ট আল্লাহর ক্ষমার কোনো সীমা নেই আজান দিতে দিতেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন মুয়াজ্জিন ইসলামী ব্যাংকের পুরো বোর্ড ভেঙে দিয়ে প্রশাসক নিয়োগ জগন্নাথপুরে ইসলামি ব্যাংক থেকে গ্রাহকের ৫ লাখ টাকা উধাও জগন্নাথপুরে লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন ইন্ডিপেনডেন্টের প্রতিবেদন/ বিশ্বকাপ উৎসবে কেন সংঘর্ষে জড়াচ্ছেন আর্জেন্টিনা-ব্রাজিল ভক্তরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের বদলির নীতিমালা পরিবর্তন -ববি হাজ্জাজ

ব্রিটেনে এমন সুন্দর দিন খুব কমই হয়

  • Update Time : শুক্রবার, ৮ মে, ২০১৫
  • ৬৭২ Time View

আমিনুল হক ওয়েছ লন্ডন থেকে:: ব্রিটেনে এমন সুন্দর দিন খুব কমই হয়। রৌদ্রউজ্জ্বল ঝলমলে সকাল, ব্রিটেনের ৫৬ তম পার্লামেন্ট নির্বাচনের দিন। ১২১৫ সালের ম্যাগনা কার্টা চুক্তির মাধ্যমে শুরু হওয়া গণতন্ত্রের ৮০০ বছরের যাত্রাপথ। দীর্ঘ নির্বাচনী ইতিহাসে এই প্রথম চরম প্রতিদ্ধন্ধিতাপূর্ণ লড়াইয়ের ইঙ্গিত দিয়ে বিশ্বব্যাপী আলোচনায় উঠে আসা এবারের নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয় হয়েছে স্থানীয় সময় সকাল ৭ টায়। রাত ১০ টা পর্যন্ত টানা ভোট গ্রহণ চলবে। ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস ও নর্থ আয়ারল্যান্ডের ৫০ হাজার ভোটকেন্দ্রে একযোগে শুরু হয় এ ভোটগ্রহণ। এবারের জাতীয় নির্বাচনে পাঁচ কোটি নিবন্ধিত ভোটার ৩ হাজার ৯শ’ ৭১ জন প্রার্থীর মধ্যে থেকে হাউজ অব কমন্সের ৬শ’ ৫০টি আসনে তাদের প্রতিনিধি নির্বাচন করবেন বলে আশা করা হচ্ছে। এর মধ্যে পাঁচশ’ ৩৩টি আসনেরই প্রতিনিধি নির্বাচন করবেন ইংল্যান্ডের জনগণ। বাকি আসনগুলোর ৫৯টিতে স্কটল্যান্ড, ৪০টিতে ওয়েলস ও ১৮টিতে নর্দার্ন আয়ারল্যান্ডের প্রতিনিধি নির্বাচিত হবেন। রাত ১১ টায় শুরু হবে গণনা। এছাড়া একই দিন ৯ হাজারের বেশি কাউন্সিল আসনের প্রতিনিধিসহ বেলফোর্ড, কোপল্যান্ড, লাইসেস্টার, ম্যানসফিল্ড, মিডিলসবোরো ও টরবে’র মেয়র নির্বাচনেও ভোটাধিকার প্রয়োগ করবেন গ্রেট ব্রিটেনের নাগরিকেরা। ভোটগ্রহণ চলবে রাত ১০টা পর্যন্ত। শেষ সময়ের মধ্যে যেসকল ভোটার ভোটকেন্দ্রে উপস্থিত হবেন, তাদের সবাই ভোট দিতে পারবেন বলে জানানো হয়েছে ব্রিটিশ নির্বাচন কমিশনের পক্ষ থেকে। ইতোমধ্যে লেবার লিডার এড মিলিব্যান্ড, ইউকিপ লিডার নাইজেল ফারাজ, গ্রীন পার্টি লিডার নাটালি বানেট, এসএনপি লিডার নিকোলা ও কনসারভেটিব লিডার ডেভিড ক্যামরন তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

এই প্রথম ১২ জন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটেনের পার্লামেন্টে লড়ছেন বিভিন্ন দলের হয়ে। বাংলাদেশি বংশোদ্ভূত আলোচিত প্রার্থী রোশনারা আলী, টিউলিপ সিদ্দিকী, রুপা হক, মিনা রহমান ইতিমধ্যে তাঁদের নিজ নিজ নির্বাচনী এলাকায় ভোটাধিকারা প্রয়োগ করেছেন।

এবার অপেক্ষার পালা ইতিহাস রচনা করে কয়জন বাঙালি প্রার্থী নির্বাচিত হতে পারেন। ইংল্যান্ডের গীর্জা, ক্লাবঘর, এমনকি লণ্ড্রীর দোকান ও ব্যবহৃত হচ্ছে ভোট সেন্টার হিসাবে। বাংলাদেশ সময় শুক্রবার ভোর ৪ টা থেকে ভোট গণনা শুরু হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com