1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
শিরোনাম:
দেশের ৫ বিভাগে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল নিজের দেড় মাসের সন্তানকে ২৫ হাজারে বিক্রি করে দিলেন বাবা নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ/ ট্রাম্প কোন চাপে বাধ্য হয়ে ইরানের সঙ্গে চুক্তি করলেন দক্ষিণ কোরিয়াকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো প্রতিবেশীর হক আদায়ে সামাজিক দায়িত্ববোধ কাম্য ফেয়ার ফেইস জগন্নাথপুরের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে: প্রধানমন্ত্রী হাইকোর্টের নির্দেশনায় দায়িত্বে ফিরলেন সুনামগঞ্জের দুই ইউপি চেয়ারম্যান গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকার কাজ করে যাচ্ছে : তথ্যমন্ত্রী নেত্রকোণায় মাছ ধরার সময় বজ্রপাতে যুবক নিহত

ভারতীয় অভিনেত্রী পাওলির শিগগির বিয়ে হচ্ছে সিলেটের তরুণের সঙ্গে

  • Update Time : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৫
  • ৪৭৯ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক: :: সিলেটি তরুণের সঙ্গে চুটিয়ে রোমান্স চলছে কলকাতার আলোচিত-সমালোচিত অভিনেত্রী পাওলি দামের। শুধু রোমান্স নয়, শিগগির বিয়ের পিঁড়িতেও বসছেন তারা। বিয়ের পর বরের জন্মস্থান সিলেট ঘুরে দেখারও আগ্রহ প্রকাশ করেছেন পাওলি। অর্জুন দেব নামের ওই যুবক বর্তমানে ভারতের গুয়াহাটিতে পরিবারের সাথে বসবাস করছেন। সম্প্রতি ভারতের একটি পত্রিকাকে দেয়া সাক্ষাতকারে এ তথ্য জানিয়েছেন পাওলি নিজে।সম্প্রতি পশ্চিমবঙ্গের দৈনিক আনন্দবাজারকে দেয়া এক সাক্ষাৎকারে অকপটেই পাওলি স্বীকার করে নিলেন গুয়াহাটির ছেলে অর্জুন দেবের সঙ্গে প্রেম করছেন তিনি। তার চেয়ে ৫ বছরে ছোট অর্জুনের সাথে বিয়েরও আনুষ্ঠানিকতা সেরে নেবেন শিগগিরই।
নিজের প্রেমিক ও হবু বর সম্পর্কে পাওলি বলেন- অর্জুনের জন্মস্থান বাংলাদেশের সিলেটে। তার পরিবার গুয়াহাটিতে সেটেল্ড। অর্জুনদের অনেক আত্মীয়-স্বজন এখনো সিলেটে আছেন। তাদের নিয়মিত যোগাযোগও আছে।
অর্জুনের পছন্দের খাবারের কথা জানাতে গিয়ে পাওলি তার সাক্ষাতকারে বলেন- ‘অর্জুন শুটকি মাছ খেতে খুব পছন্দ করে। সিলেটী মাছের শুটকি তার খুই ফেভারিট’।
বিনোদন জগতের বাইরের এই বাসিন্দার সঙ্গে এক সামাজিক অনুষ্ঠানে পাওলির পরিচয় হয়। তারপর ধীরে ধীরে তা প্রণয়ে রূপ নেয়। পাওলির বয়স ৩৫ হলেও অর্জুনের বয়স ৩০। তার পরেও তাদের দুজনের বোঝাপাড়াটা চমৎকার। এমনকি ‘ছত্রাক’ মুভিতে তার নগ্ন দৃশ্যটি নিয়েও বিন্দুমাত্র আপত্তি বা আক্ষেপ নেই অর্জুনের।
অর্জুনের পরিবারের সঙ্গেও সম্পর্কটা দারুণ বলেই জানালেন পাওলি। তাদের সঙ্গে প্রায়ই বেড়াতে কিংবা শপিং করতে যান।

অর্জুনের বাড়ি গুয়াহাটিতে হলেও বিয়ের পর কলকাতায় থাকবেন পাওলি। কলকাতায় থাকলেও অর্জুনকে নিয়ে বিয়ের পর বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াবেন বলে পরিকল্পনা চলছে বলেও জানিয়েছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com