1. forarup@gmail.com : jagannthpur25 :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম:

মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তি করা সেই যবিপ্রবি’র ছাত্র গ্রেফতার

  • Update Time : সোমবার, ১২ অক্টোবর, ২০২০
  • ৫৩৮ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::সাতক্ষীরায় ফেসবুকে মহানবী হযরত মোহাম্মদ (সা.)-কে নিয়ে আপত্তিকর মন্তব্যের জেরে আটক মিঠুন কুমার মন্ডলকে (২২) গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ সোমবার সন্ধ্যায় মামলা দায়ের পর তাকে গ্রেপ্তার দেখায় থানা পুলিশ। গ্রেপ্তার মিঠুন যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ফিন্যান্স ও ব্যাংকিং বিভাগের প্রথম বর্ষের ছাত্র। মিঠুন কুমার মন্ডল দেবহাটা উপজেলার নারিকেলী গ্রামের জুগল মন্ডলের ছেলে।

সাতক্ষীরা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) ইয়াছিন আলম চৌধুরী জানান, দেশের চলমান ধর্ষণ পরিস্থিতি নিয়ে বিভিন্ন ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদ করছেন। তেমন এক ব্যক্তির প্রতিবাদী কমেন্টে মিঠুন কুমার তার ফেসবুক আইডি থেকে মহানবী হযরত মোহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি করেন। এটির স্কিনশর্ট ফেসবুকে ছড়িয়ে পড়লে ঘটনাটি প্রশাসনের দৃষ্টিতে আসে। পরে সোমবার ভোর রাতে  নিজের বাড়ি থেকে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বিকালে দেবহাটা থানায় সোপার্দ করা হয়।

দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার সাহা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আটক মিঠুন কুমার মন্ডলকে গ্রেপ্তার দেখানো হয়েছে। সন্ধ্যায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।

সুত্র-কালের কণ্ঠ

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com