1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুর উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদের ২১ সদস্যের কমিটি অনুমোদন নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে: প্রধানমন্ত্রী অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয় মাকে মৃত দেখিয়ে জমি লিখে নেওয়ার অভিযোগ রাঙ্গামাটিতে পিকআপ উল্টে নারীসহ ৪ জনের মৃত্যু, আহত ২ শালীনতা মুমিনের সৌন্দর্য বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে জগন্নাথপুরে বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাস্তায় দাঁড়িয়ে ভাঙচুর করার রাজনীতির দিন এখন নেই: প্রধানমন্ত্রী তাহিরপুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলায় যুবক নিহত, আহত ৪ জগন্নাথপুরে নৌকাডুবির ঘটনায় নিহতদের স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করলেন এমপি, দিলেন অনুদান

মাকে মৃত দেখিয়ে জমি লিখে নেওয়ার অভিযোগ

  • Update Time : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ১৩ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

জীবিত মাকে মৃত এবং বোনকে উত্তরাধিকার থেকে বাদ দিয়ে পৈতৃক সম্পত্তি রেজিস্ট্রি করে নেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনায় হালুয়াঘাট দলিল লেখক সমিতির সভাপতি গোলাম মোস্তফা এবং আকনপাড়া এলাকার নুরুল ইসলাম জড়িত বলে জানা গেছে।

বণ্টননামা দলিল পর্যালোচনায় দেখা গেছে, গত ৫ মে হালুয়াঘাট সাব-রেজিস্ট্রি অফিসে বণ্টননামা দলিলটি রেজিস্ট্রি করা হয়। হস্তান্তরিত জমির পরিমাণ ২ একর ৩৬ শতাংশ। যার মূল্য নির্ধারণ করা হয় এক কোটি ২৪ লাখ টাকা। দলিলে আকনপাড়া ও মরাগাংকান্দা মৌজার নাম উল্লেখ আছে।

সরেজমিন জানা গেছে, হালুয়াঘাট উপজেলা সদরের আকনপাড়া এলাকার রমজান আলী মৃত্যুর সময় স্ত্রী, ছয় ছেলে ও দুই মেয়ে রেখে যান। কিন্তু তাঁর বড় ছেলে নুরুল ইসলাম জীবিত মা মোছা. নেজবুন্নেসাকে মৃত দেখিয়ে ও ছোট বোন ইয়াসমিন খাতুনকে উত্তরাধিকার থেকে বাদ দিয়ে বণ্টননামা দলিল রেজিস্ট্রি করেছেন।

অভিযোগ উঠেছে, দলিল লেখক গোলাম মোস্তফা মোটা অঙ্কের টাকা নিয়ে বণ্টননামা দলিল করেন। দলিলে পাঁচ ভাই, মৃত ভাইয়ের স্ত্রী সালমা খাতুন, তাঁর দুই ছেলে সাব্বির হাসান, মেহেদী হাসান ও এক বোনের নাম রয়েছে।

সূত্র-সমকাল

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com