1. forarup@gmail.com : jagannthpur25 :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন

মাগুরায় শিশু ধর্ষণ-হত্যা / প্রধান আসামির মৃত্যুদণ্ড

  • Update Time : শনিবার, ১৭ মে, ২০২৫
  • ১১ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

মাগুরায় আট বছরের সেই শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় প্রধান আসামি হিটু শেখকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। শনিবার সকালে মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান এ রায় ঘোষণা করেন। তবে এ ঘটনায় বাকি তিন আসামি খালাস পেয়েছেন।

মামলার খালাস পাওয়া তিন আসামি হলেন, সজীব শেখ, রাতুল শেখ ও তাদের মা জাহেদা বেগম।

উল্লেখ্য, গত ১ মার্চ মাগুরা শহরতলীর নিজনান্দুয়ালী গ্রামে বড় বোনের বাড়ি বেড়াতে যায় শ্রীপুর উপজেলার আট বয়সী শিশুটি। সেখানে সে ৬ মার্চ ধর্ষণের শিকার হয়। প্রথমে তাকে মাগুরা ২৫০ শয্যার হাসপাতালে এবং পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল হয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়।

সবশেষ চিকিৎসাধীন অবস্থায় ১৩ মার্চ ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) শিশুটি মারা যায়। এ ঘটনায় শিশুটির মা মাগুরা সদর থানায় মেয়ের শ্বশুর হিটু শেখ, জামাই সজীব শেখ, তার ভাই রাতুল শেখ ও তাদের মা রোকেয়া বেগমের নামে মামলা করেন। পরে ওই চার আসামিকে গ্রেপ্তার করে পুলিশ।

সুত্র মানব জমিন

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com