স্টাফ রিপোর্টার:: অমর একুশে ফেব্রুয়ারি
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে হামদর্দ জগন্নাথপুর উপজেলা শাখার উদ্যোগে দরিদ্রদের মাঝে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ করা হয়েছে। রোববার ( ২১ ফেব্রুয়ারি) হামর্দদ উপজেলার শাখা কার্যালয়ে এলাকার দরিদ্র ব্যক্তিদের চিকিৎসক ও ঔষধ দেওয়া হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথপুর উপজেলা যুবলীগ সভাপতি পৌরসভার প্রথম প্যানেল চেয়ারম্যান কামাল উদ্দিন। এসময়ট হামদর্দ’র জগন্নাথপুর শাখা ব্যবস্থাপক মো: মহিন উদ্দিন, হামদর্দের সহকারি মেডিকেল অফিসার হাকীম রেযওয়ানুল হক, বিক্রয় প্রতিনিধি মুছলেহ উদ্দিন, শাহিদুল ইসলাম, আফাজ হোসেন প্রমূখ ।
Leave a Reply