1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
শিরোনাম:
মানসিক চাপ ও হতাশা দূর করতে ইসলামের ৫ নির্দেশনা জগন্নাথপুরে খাদ্য ব্যবস্থাপনা সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে সংঘর্ষে নিহত ‘দুই ভাইয়ের’ একই সঙ্গে জানাজা, পাশাপাশি কবর জগন্নাথপুরে মাদক সেবনের দায়ে দণ্ডপ্রাপ্ত আসামি কারাগারে জগন্নাথপুরে উপজেলা পরিষদ নির্বাচনে জামায়াতের প্রার্থী ঘোষণা মানবতাবিরোধী অপরাধের মামলায় হানিফের মৃত্যুদণ্ড, ৩ জনের আমৃত্যু কারাদণ্ড ১০২ ভরি স্বর্ণ ছিনতাই: গ্রেপ্তার ৪, উদ্ধার ৮৮ লাখ টাকা প্রধানমন্ত্রীর জাপান সফরে ৬ দলিল সই, সহযোগিতার নতুন ক্ষেত্র উন্মোচন ঋতুর পরিবর্তন আল্লাহর অসীম ক্ষমতার এক অনন্য নিদর্শন বাংলাদেশ এখন আর অদক্ষ শ্রমিক বি‌দে‌শে পাঠাবে না : প্রবাসী কল্যাণমন্ত্রী

মানসিক চাপ ও হতাশা দূর করতে ইসলামের ৫ নির্দেশনা

  • Update Time : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
  • ০ Time View

আধুনিক জীবনের ব্যস্ততা, অর্থ উপার্জনের প্রতিযোগিতা এবং অনিশ্চিত ভবিষ্যৎ মানুষকে প্রতিনিয়ত মানসিক চাপ ও হতাশার দিকে ঠেলে দিচ্ছে। এই মনস্তাত্ত্বিক সংকট থেকে মুক্তির জন্য ইসলাম আমাদের সর্বজনীন ও টেকসই জীবনধারা প্রদান করেছে।

১. জিকিরে অন্তরের প্রশান্তি: জিকির মানসিক উৎকণ্ঠা কমানোর মহৌষধ। পবিত্র কোরআনে আল্লাহ বলেন, ‘জেনে রাখো, আল্লাহর জিকির দ্বারাই অন্তরসমূহ শান্তি পায়।’ (সুরা রাদ: ২৮)

২. নামাজ ও ধৈর্যের আশ্রয়: নিঃসঙ্গতা ও হতাশা দূর করতে নামাজের বিকল্প নেই। আল্লাহ তাআলা বলেন, ‘হে মুমিনগণ, তোমরা ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো।’ (সুরা বাকারা: ১৫৩)। বিশেষ করে রাতের শেষভাবে তাহাজ্জুদ আদায় আত্মিক শক্তি বহুগুণ বাড়িয়ে দেয়।

৩. নিয়মিত ইস্তিগফার: প্রতিনিয়ত ইস্তিগফার পাঠ পাপমোচনের পাশাপাশি দুশ্চিন্তা লাঘব করে। হাদিসে এসেছে, নিয়মিত ইস্তিগফারকারীকে আল্লাহ সব সংকট থেকে মুক্তি, দুশ্চিন্তা থেকে প্রশান্তি এবং ধারণাতীত উৎস থেকে রিজিক দান করেন। (সুনানে আবু দাউদ: ১৫১৮)

৪. তাওয়াক্কুল ও সবর: যেকোনো পরিস্থিতিতে আল্লাহর ওপর ভরসা রাখা ও ধৈর্য ধারণ করার মাধ্যমে মন হালকা হয়। কোরআনের প্রতিশ্রুতি, ‘নিশ্চয়ই কষ্টের সঙ্গেই স্বস্তি রয়েছে।’ (সুরা ইনশিরাহ: ৫-৬)

৫. সৃষ্টির সেবা ও দান-সদকা: নিঃস্বার্থভাবে মানুষের উপকার করা এবং গোপনে দান-খয়রাত করা হৃদয়ে অন্য রকম প্রশান্তি এনে দেয়। অন্যের মুখে হাসি ফোটালে নিজের মানসিক চাপ ও বিষাদ অনেকটাই কেটে যায়।

কোরআন ও সুন্নাহর নির্দেশিত এই আমলগুলো দৈনন্দিন জীবনে চর্চা করলে মানসিক চাপ কাটিয়ে আত্মিক প্রশান্তি লাভ করা সম্ভব। সৌজন্যে আজকের পত্রিকা

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com