1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
শিরোনাম:
সিলেট স্বামী-স্ত্রীসহ ৩ জনের লাশ উদ্ধার সহসাই খুলছে না হরমুজ প্রণালি, বাড়ছে তেলের দাম সিলেটে পারিবারিক কলহের জেরে দ্বিতীয় স্ত্রীকে পিটিয়ে হত্যা, প্রথম স্ত্রীসহ আটক স্বামী জামানত ছাড়াই তরুণদের ১০ লাখ টাকা ব্যাংক ঋণ দিবে বাংলাদেশ ব্যাংক ‘যে বিষয়ে আপনার জ্ঞান নেই, তাতে ধৈর্য রাখবেন কীভাবে?‘ জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ  অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

মার্চের মধ্যে জামায়াত নিষিদ্ধের বিষয়টি চূড়ান্ত ফয়সালা হবে-মাহাবুব উল আলম হানিফ

  • Update Time : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০১৫
  • ৯০৪ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক:: জামায়াতের রাজনীতি নিষিদ্ধের বিষয়ে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ বলেছেন, রাজনৈতিক দল হিসেবে জামায়াতের রাজনীতি হাইকোর্ট ইতোমধ্যে নিষিদ্ধ করেছে। তাদের নিবন্ধন বাতিল করেছে। বিষয়টি এখন আপিল বিভাগে আছে। আইনি প্রক্রিয়া শেষে আশা করি মার্চের মধ্যে জামায়াত নিষিদ্ধের বিষয়টি চূড়ান্ত ফয়সালা হবে।
ধানমন্ডি আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে বৃহস্পতিবার দুপুরে জামায়াতের ডাকা হরতাল নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
হরতালের বিষয়ে হানিফ বলেন, কোথাও হরতালের প্রভাব পড়েনি। জনজীবন স্বাভাবিক আছে। রাস্তায় যানবাহন চলছে। জামায়াতের হরতালে জনগণ সাড়া দেয়নি।
উল্লেখ্য, গতকাল বুধবার যুদ্ধাপরাধী জামায়াত নেতা আলী আহসান মুজাহিদের রিভিউ খারিজ করে মৃত্যুদণ্ড বহাল রাখেন আপিল বিভাগ। এর প্রতিবাদে আজ বৃহস্পতিবার সারাদেশে হরতাল ডেকেছে জামায়াত।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com