1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
শিরোনাম:
ইসলামি ব্যাংক জগন্নাথপুর শাখার সেই গ্রাহক টাকা পেয়েছেন সিলেটে অনলাইন জু য়াড়ি দলের ৫ সদস্য গ্রেপ্তার আর্জেন্টিনাকে হারানো ইকুয়েডরের ১৯ ম্যাচের ‘অপরাজেয়’ যাত্রা থামাল আইভরি কোস্ট আল্লাহর ক্ষমার কোনো সীমা নেই আজান দিতে দিতেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন মুয়াজ্জিন ইসলামী ব্যাংকের পুরো বোর্ড ভেঙে দিয়ে প্রশাসক নিয়োগ জগন্নাথপুরে ইসলামি ব্যাংক থেকে গ্রাহকের ৫ লাখ টাকা উধাও জগন্নাথপুরে লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন ইন্ডিপেনডেন্টের প্রতিবেদন/ বিশ্বকাপ উৎসবে কেন সংঘর্ষে জড়াচ্ছেন আর্জেন্টিনা-ব্রাজিল ভক্তরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের বদলির নীতিমালা পরিবর্তন -ববি হাজ্জাজ

মীরপুরে জয়ধ্বনি সংকলনের প্রকাশনা অনুষ্ঠিত

  • Update Time : শনিবার, ১৪ মার্চ, ২০১৫
  • ৭১৪ Time View

মীরপুর ইউনিয়র প্রতিনিধি- জগন্নাথপুর উপজেলার মীরপুর ইউনিয়নে রক্তাক্ত বাংলা প্রকাশনা পরিষদ কর্তৃক আয়োজিত উপজেলা ভিত্তিক মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী ও জয়ধ্বনি সংকলনের প্রকাশনা অনুষ্ঠান মীরপুর পাবলিক বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি সালাহ উদ্দিন সাজু’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আকমল হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মীরপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জমির উদ্দিন, মীরপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ হরমুজ আলী, ইসহাকপুর পাবলিক উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ইকবাল হোসেন আনা, এড. জিয়াউর রহিম শাহিন, মীরপুর পাবলিক বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক হাবীবুর রহমান মীর, সিনিয়র শিক্ষক মোঃ জিল্লুর রহমান, লন্ডন প্রবাসী রাশেদ আহমদ প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন, কামাল রাজা ও সুলতান মাহমুদ।
উল্লেখ্য যে, রক্তাক্ত বাংলা প্রকাশনা পরিষদ’র এ বছর একযুগ পূর্তি হলো। সংগঠনটি ২০০৭ইং থেকে ইউনিয়ন ভিত্তিক মেধাবৃত্তি পরীক্ষার আয়োজন করে আসছিলো। এ বছর থেকে উপজেলা ভিত্তিক মেধাবৃত্তি পরীক্ষার আয়োজনের পাশাপাশি ‘জয়ধ্বনি’ নামে একুশের সংকলন হিসেবে ১০ম সংখ্যা প্রকাশ করা হয়। নতুন প্রজন্মকে শেকড়ের সন্ধানে উৎসাহিত করতেই তাদের এ প্রয়াস। আলোচনা ও মোড়ক উন্মোচন শেষে বিজয়ীদের সনদ, ২ টি কম্পিউটার, বই ও নগদ টাকার প্রাইজমানী প্রদান করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com