1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
শিরোনাম:
‘যে বিষয়ে আপনার জ্ঞান নেই, তাতে ধৈর্য রাখবেন কীভাবে?‘ জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ  অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যায় বিএসএফ, পাল্টা দুই ভারতীয়কে ধরল গ্রামবাসী বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: ডা. জাহেদ উর রহমান তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫ ১০ জন পরীক্ষা দিয়ে ১০ জনই ফেল

মুক্তিযোদ্ধার স্বীকৃতি পেলেন সিলেটের রোকেয়াসহ ১৬ বীরাঙ্গনা

  • Update Time : শুক্রবার, ৯ সেপ্টেম্বর, ২০১৬
  • ৩০৪ Time View

স্টাফ রিপোর্টার: মুক্তিযুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের এদেশীয় দোসরদের হাতে নির্যাতিত আরও ১৬ বীরাঙ্গনা মুক্তিযোদ্ধার স্বীকৃতি পেলেন। এ নিয়ে মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাওয়া বীরাঙ্গনার সংখ্যা দাঁড়ালো ১৪৬ জন।

মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের সচিব এম এ হান্নান বৃহস্পতিবার এ তথ্য জানিয়ে বলেন, বীরাঙ্গনাদের মুক্তিযোদ্ধার স্বীকৃতি দেওয়ার বিষয়টি একটি চলমান প্রক্রিয়া। এটি চলতে থাকবে। তারা মুক্তিযোদ্ধা হিসেবে আবেদন করেন, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) আবেদন যাচাই-বাছাই ও এ বিষয়ে তদন্ত করে আমাদের কাছে সুপারিশ করে। আমরা গেজেট জারি করি।

মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাওয়া ১৬ বীরাঙ্গনা হলেন- সিলেটের শিবগঞ্জের রোকেয়া বেগম, ঠাকুরগাঁওয়ের রাণী শংকৈলের মৃত শ্রীমতি তিত্ত বালা, সাতক্ষীরার দেবহাটার মৃত সতী সাবিত্রী চক্রবর্তী ও নিছতারা বিবি, চুয়াডাঙ্গার আলমডাঙ্গার মোছা. শুকুরন নেছা, শেরপুরের নালিতাবাড়ীর মোছা. হাফিজা বেওয়া ও সমলা বেওয়া, গাইবান্ধার সাদুল্লাহপুরের মোছা. ছাপাতন বেওয়া, গোপালগঞ্জ সদরের রাশিদা বেগম, বরিশালের আগৈলঝাড়ার কানন গোমেজ, মৌলভীবাজারের কুলাউড়ার মিনারা বেগম, হবিগঞ্জের মাধবপুরের সন্ধ্যা ঘোষ, কুমিল্লার নাঙ্গলকোটের মোসা. আফিয়া বেগম, নাটোর সদরের মোছা. শেফালী বেগম ও শ্রীমতি বিমলা রাণী সরকার, লালমনিরহাটের হাতিবান্ধার আমিচা বেগমকে মুক্তিযোদ্ধার স্বীকৃতি দেওয়া হয়েছে।

বীরাঙ্গনারা প্রতি মাসে ভাতাসহ মুক্তিযোদ্ধাদের মতো অন্যান্য সব সরকারি সুযোগ-সুবিধা ভোগ করবেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com