1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে এসএসসিতে গোল্ডেন জিপিএ-৫, চিকিৎসক হতে চান অমি ভয়াবহ লোডশেডিং: ‘নিদ্রাহীন রাত’ কাটলো জগন্নাথপুরবাসীর দিরাইয়ে দুই শিশু সন্তানকে হত্যা করলো পাষণ্ড বাবা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বিএনপির পূনাঙ্গ কমিটি অনুমোদন সিলেট স্বামী-স্ত্রীসহ ৩ জনের লাশ উদ্ধার সহসাই খুলছে না হরমুজ প্রণালি, বাড়ছে তেলের দাম সিলেটে পারিবারিক কলহের জেরে দ্বিতীয় স্ত্রীকে পিটিয়ে হত্যা, প্রথম স্ত্রীসহ আটক স্বামী জামানত ছাড়াই তরুণদের ১০ লাখ টাকা ব্যাংক ঋণ দিবে বাংলাদেশ ব্যাংক ‘যে বিষয়ে আপনার জ্ঞান নেই, তাতে ধৈর্য রাখবেন কীভাবে?‘ জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ 

যাত্রীর পেট থেকে ৮০০ গ্রাম স্বর্ণ উদ্ধার

  • Update Time : সোমবার, ৮ মে, ২০১৭
  • ৩৩৭ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর পেট থেকে ৮০০ গ্রাম স্বর্ণ উদ্ধার করেছে কাস্টমস কর্তৃপক্ষ।

সোমবার জহিরুল ইসলাম নামে ওই যাত্রী সিঙ্গাপুর থেকে আসা একটি ফ্লাইটে শাহজালাল বিমানবন্দরে নামেন। পায়ুপথ দিয়ে পেটের ভেতর স্বর্ণ লুকিয়ে এনেছিলেন তিনি।

ঢাকা কাস্টমস হাউসের সহকারী কমিশনার আল আমিন জানান,বিমানবন্দরের গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় যাত্রী জহিরুলকে সন্দেহ হলে কাস্টমস কর্মকর্তারা তাকে জিজ্ঞাসাবাদ করেন। এ সময় জহিরুল ১০০ গ্রাম ওজনের একটি স্বর্ণের চেইন বের করে দেন।
তিনি জানান, স্বর্ণের চেইন বের করে দেওয়ার পরও তার আচরণ সন্দেহজনক মনে হওয়ায় তাকে উত্তরার একটি ক্লিনিকে নিয়ে পেট এক্সরে করা হয়। এতে তার পেটে আরও স্বর্ণ থাকার বিষয়টি নিশ্চিত হওয়া যায়।

সহকারী কমিশনার আল আমিন আরও জানান, পেটে আরও স্বর্ণ থাকার বিষয়টি নিশ্চিত হওয়ার পর জহিরুলকে প্রচুর পরিমাণে পানি পান করিয়ে ছয়টি স্বর্ণের বার বের করা হয়। সবমিলিয়ে তার কাছ থেকে ৮০০ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়।

এ ঘটনায় জহিরুলকে বিমানবন্দর থানায় হস্তান্তর করে তার বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে বলেও জানান ঢাকা কাস্টমস হাউসের এই কর্মকর্তা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com