1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম:
জামানত ছাড়াই তরুণদের ১০ লাখ টাকা ব্যাংক ঋণ দিবে বাংলাদেশ ব্যাংক ‘যে বিষয়ে আপনার জ্ঞান নেই, তাতে ধৈর্য রাখবেন কীভাবে?‘ জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ  অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যায় বিএসএফ, পাল্টা দুই ভারতীয়কে ধরল গ্রামবাসী বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: ডা. জাহেদ উর রহমান তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫

যা মিললো দুর্ধর্ষ জঙ্গি তামিমের আস্তানায়

  • Update Time : রবিবার, ২৮ আগস্ট, ২০১৬
  • ২৩১ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক ::নারায়ণগঞ্জের পাইকপাড়ার ‘দেওয়ান বাড়ি’ থেকে অত্যাধুনিক অ্যাসল্ট রাইফেল একে-২২, পিস্তল, ধারালো অস্ত্র, দূরবীন, গ্রেনেড ও লাইফ জ্যাকেটসহ অন্যান্য সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে।

অভিযানে অংশ নেয়া কাউন্টার টেরোরিজম ইউনিটের এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, রাজধানীর গুলশান হলি আর্টিজেন বেকারি এবং কল্যাণপুরের ‘জাহাজ বাড়ি’ থেকেও একই ধরণের অস্ত্র উদ্ধার করা হয়েছিল।

হলি আর্টিজান বেকারিতে জঙ্গিরা একে-২২ রাইফেল, নাইন এমএম পিস্তল ও হাতে তৈরি গ্রেনেড ব্যবহার করে। কল্যাণপুরেও জঙ্গিরা হাতে গ্রেনেডসহ ধারালো অস্ত্র ব্যবহার করে।

ঘটনাস্থল পরিদর্শন শেষে পুলিশের আইজি এ কে এম শহীদুল হক বলেন, দেওয়ান বাড়িতে নিহত তিন জঙ্গির সঙ্গে একে-২২ রাইফেল, পিস্তল, গ্রেনেড ও লাইফ জ্যাকেটসহ অন্যান্য জিনিস পাওয়া যায়।

শনিবার সকালে নারায়ণগঞ্জের ওই বাড়িতে অভিযান চালায় পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ইউনিট ও সোয়াট টিম।‘অপারেশন হিট স্ট্রং-২৭’ নামের ওই অভিযানে গুলশান হামলার মূল পরিকল্পনাকারী তামিম আহমেদ চৌধুরী নিহত হয়। তার সঙ্গে নিহত হয় দুই সহযোগী মানিক ও ইকবাল।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com