1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
শিরোনাম:
সহসাই খুলছে না হরমুজ প্রণালি, বাড়ছে তেলের দাম সিলেটে পারিবারিক কলহের জেরে দ্বিতীয় স্ত্রীকে পিটিয়ে হত্যা, প্রথম স্ত্রীসহ আটক স্বামী জামানত ছাড়াই তরুণদের ১০ লাখ টাকা ব্যাংক ঋণ দিবে বাংলাদেশ ব্যাংক ‘যে বিষয়ে আপনার জ্ঞান নেই, তাতে ধৈর্য রাখবেন কীভাবে?‘ জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ  অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যায় বিএসএফ, পাল্টা দুই ভারতীয়কে ধরল গ্রামবাসী

যুক্তরাজ্যের জনপ্রিয় নাম ‘মুহাম্মদ’

  • Update Time : সোমবার, ১৩ ডিসেম্বর, ২০২১
  • ৩৩২ Time View

 

ইসলামের নবী মুহাম্মদ (সা.)-এর নাম এখন যুক্তরাজ্যের জনপ্রিয় নাম। ২০২১ সালে তা ব্রিটিশ ছেলে শিশুদের জনপ্রিয় নামের তালিকার শীর্ষে স্থান করে নিয়েছে। গর্ভাবস্থা ও শিশু বিষয়ক এক ব্রিটিশ ওয়েবসাইটের ব্লগ পোস্টে এ তথ্য জানানো হয়।

ব্রিটেনের জনপ্রিয় সাইট বেবি সেন্টারের লেখক সোফি বেল লিখেছেন, ‘মেয়ে শিশুদের পছন্দের শীর্ষ নাম ওলিভিয়া। গত বছর তা দ্বিতীয় স্থানে ছিল। এদিকে এ বছরও মুহাম্মদ নামটি ছেলে শিশুদের পছন্দের তালিকার শীর্ষে আছে।’

 

এদিকে সর্বশেষ আদমশুমারি অনুসারে, যুক্তরাজ্যে বর্তমানে ৩ দশমিক ৩ মিলিয়ন মুসলিম বসবাস করেন। যুক্তরাজ্যের মুসলিম সেন্সাস-এর তথ্য মতে, ব্রিটেনে বসবাসরত অর্ধেক মুসলিম পুরো দেশের শতকরা ১৮ভাগ তুলনায় দরিদ্রসীমার মধ্যে বাস করেন।

এদিকে  যুক্তরাজ্যে ইসলাম ও মুসলিমদের অনেক সময়ই নেতিবাচকভাবে তুলে ধরা হয় বলে এক পরিসংখ্যানে জানিয়েছে মুসলিম কাউন্সিল অব ব্রিটেনের সেন্টার ফর মিডিয়া মনিটরিং বিভাগ।

সৌজন্যে কালের কণ্ঠ

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com