1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
শিরোনাম:
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী ফ্যাসিস্টদের মতো বিএনপি একদলীয় শাসনব্যবস্থা চালুর চেষ্টা করছে: জামায়াত আমির দেশের ৫ বিভাগে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল নিজের দেড় মাসের সন্তানকে ২৫ হাজারে বিক্রি করে দিলেন বাবা নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ/ ট্রাম্প কোন চাপে বাধ্য হয়ে ইরানের সঙ্গে চুক্তি করলেন দক্ষিণ কোরিয়াকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো প্রতিবেশীর হক আদায়ে সামাজিক দায়িত্ববোধ কাম্য ফেয়ার ফেইস জগন্নাথপুরের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে: প্রধানমন্ত্রী হাইকোর্টের নির্দেশনায় দায়িত্বে ফিরলেন সুনামগঞ্জের দুই ইউপি চেয়ারম্যান

যুক্তরাষ্ট্র থেকে ৩০ লাখ অভিবাসী বের করে দেবেন ট্রাম্প

  • Update Time : সোমবার, ১৪ নভেম্বর, ২০১৬
  • ৫৪৬ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্র থেকে ২০ থেকে ৩০ লাখ অভিবাসি তাড়িয়ে দেবেন বলে সংবাদমাধ্যমকে দেওয়া প্রথম দীর্ঘ সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন। বিকল্প হিসেবে ওই অভিবাসীদের কারাগারে রাখার পরিকল্পনার কথাও জানিয়েছেন ট্রাম্প।

সিবিএস টেলিভিশনের ওই সাক্ষাৎকারে তিনি বলেছেন, ক্রিমিনাল রেকর্ডধারী অভিবাসীদের বিরুদ্ধে এই পদক্ষেপ নেবেন। যুক্তরাষ্ট্রে অনিবন্ধিত অবিবাসীর সংখ্যা ১ কোটি ১০ লাখের মতোন। এদের একটা বড় অংশ এসেছে মেক্সিকো থেকে। এই অভিবাসীদের বিরুদ্ধে অবস্থান নেওয়া ট্রাম্পের নির্বাচনি প্রতিশ্রুতিতে অগ্রাধিকার পেয়েছিলো।

প্রতিশ্রুতির সঙ্গে সঙ্গতি রেখে অভিবাসীদের বিরুদ্ধেই প্রথম হুঙ্কার ছাড়লেন তিনি। রবিবারের সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘আমরা যেটা করতে যাচ্ছি তা হল যেসব লোকের ক্রিমিনাল রেকর্ড রয়েছে, যারা অপরাধী চক্রের সদস্য, মাদক কারবারি, এদের সংখ্যা প্রচুর, সম্ভবত ২০ লাখ, ৩০ লাখও হতে পারে, আমরা তাদের দেশ থেকে বের করে দেব অথবা কারারুদ্ধ করব।’

ট্রাম্পের নির্বাচনি প্রতিশ্রুতির আরেকটি অগ্রাধিকার ছিল মেক্সিকোতে দেওয়াল নির্মাণ। সিবিএস টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, মেক্সিকো সীমান্তে দেয়াল তৈরির পরিকল্পনা থেকে তিনি আংশিক সরে যেতে পারেন। ‘মেক আমেরিকা গ্রেট এগেইন’ স্লোগানকে নির্বাচনি প্রচারণার অস্ত্র করেছিলেন ট্রাম্প।

তার এই মহান আমেরিকা দিয়ে তিনি সেই কলম্বাসের আবিষ্কৃত আমেরিকাকে বুঝিয়ে থাকেন; যা শ্বেতাঙ্গ আাধিপত্যেরই নামান্তর। কালজয়ী ঐতিহাসিক হাওয়ার্ড জিন তার ‘পিপলস হিস্টরি অব আমেরিকা’য় লিখেছেন কিভাবে আদিবাসীদের ওপর হত্যা-নির্যাতন চালিয়ে, তাদের সম্পদ লুণ্ঠন করে এই কথিত আমেরিকায় শ্বেতাঙ্গ আধিপত্য কায়েম করা হয়েছিল আর তার নাম দেওয়া হয়েছিল আমেরিকা আবিষ্কার। সেই শ্বেতাঙ্গ আধিপত্যের রাজনীতির বিপরীতে বিভিন্ন জাতি-গোষ্ঠী ও শ্রেণি-পেশার মানুষকে স্থাপন করেছেন ট্রাম্প।

তাদের মধ্যকার বিভক্তিকে সামনে আনতে চেয়েছেন। মেক্সিকোর সীমান্ত নয় কেবল, মানুষের মনের মধ্যে থাকা বিভক্তির দেয়ালকে উসকে দিতে চেয়েছেন তিনি। আর তাতে সফল হয়েছেন। প্রেসিডেন্ট নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ ইলেক্টোরাল ভোট নিয়ে জয় নিশ্চিত করেছেন ট্রাম্প।

তবে নির্বাচনে ট্রাম্পের জয়ের খবর প্রকাশের পরপরই বিক্ষোভ ছড়িয়ে পড়ে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঞ্চলে। বিভিন্ন স্থানে ‘নট মাই প্রেসিডেন্ট’, ‘টাইম টু রিভল্ট’, ‘ফ্যাসিস্ট ট্রাম্প’, ‘রেজিস্ট রেসিজম’, ‘নো ট্রাম্প’ ইত্যাদি লেখা প্ল্যাকার্ড হাতে বিক্ষোভকারীরা প্রতিবাদ জানিয়েছেন। দেশের বিভিন্ন স্থানে মানুষজন বিক্ষোভে নেমেছেন, যা সাম্প্রতিক মার্কিন ইতিহাসে নজিরবিহীন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com