1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
শিরোনাম:
রাজধানীতে এনসিপির সমাবেশস্থলে বোমা বিস্ফোরণ শিক্ষা ক্ষেত্রে জগন্নাথপুর এর অতীত ও বর্তমান – আতাউর রহমান সিলেটে সড়ক দুর্ঘটনায় কয়েক ঘণ্টার ব্যবধানে তিন বন্ধুর চিরবিদায় ৫ বছরের শিশু ধর্ষণ-হত্যা মামলায় চাচাতো ভাইয়ের মৃত্যুদণ্ড গ্রামের লোডশেডিং ‘টেকনিক্যাল’ কারণে, বিদ্যুৎ ‘শর্টেজ’–এর জন্য নয়: বিদ্যুৎমন্ত্রী আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন নেইমার ২৯০ কিমি বেগে যুক্তরাষ্ট্রে আঘাত হানল ‘বাভি’, বহু হতাহতের আশঙ্কা ভুল হলে তাওবায় মেলে অসীম ক্ষমা যুক্তরাজ্যে আল মদিনা জামে মসজিদ কমিটির উদ্যাগে আলোচনাসভা ও মধাণ্যভোজ অনুষ্ঠিত  মায়ের ধর্ষককারীকে গলা কেটে হত্যা করলেন চার ছেলে

যে তিন বিষয়ে মহানবী (সা.) শপথ করেছেন

  • Update Time : শনিবার, ৪ জুলাই, ২০২৬
  • ১৫ Time View
বিশিষ্ট সাহাবি হজরত আবু কাবশাহ আমর ইবনে সাদ আনসারি (রা.) থেকে বর্ণিত, তিনি মহানবী (সা.)-কে বলতে শুনেছেন যে, আমি তিনটি বিষয়ে তোমাদের জন্য কসম করছি। ১. কোনো ব্যক্তি তার সম্পদ থেকে সাদাকাহ করলে তার সম্পদ কমে যায় না।

২. কোনো ব্যক্তির ওপর জুলুম করা হলে, সে তাতে সবর করলে, আল্লাহ তার সম্মান বৃদ্ধি করে দেন। ৩. যে ব্যক্তি ভিক্ষার দরজাকে খোলে, আল্লাহ তাআলা তার জন্যও দারিদ্র্যের দরজাকে খুলে দেন। (তিরমিজি, হাদিস নং : ২৩২৫, মুসনাদে আহমাদ, হাদিস নং : ১৮০৩১)
শিক্ষা ও বিধান 
১. সাদাকাহ করলে সম্পদ কমে না। আল্লাহর পথে দান করলে বাহ্যিকভাবে টাকা কমতে দেখা গেলেও আল্লাহ তাতে বরকত দান করেন।

কেননা দান মানুষের সম্পদকে নিরাপদ রাখে এবং আখিরাতে বিশাল প্রতিদান এনে দেয়।
২. জুলুমের মুখে ধৈর্য সম্মান বৃদ্ধি করে। কেউ অন্যায় করলে প্রতিশোধ নেওয়ার ক্ষমতা থাকা সত্ত্বেও ধৈর্য ধারণ করলে আল্লাহ তার মর্যাদা মানুষের কাছে ও নিজের কাছে বৃদ্ধি করেন। এটি দুর্বলতার নয়; বরং শক্ত ঈমান ও উত্তম চরিত্রের পরিচয়।

৩. অপ্রয়োজনীয় ভিক্ষাবৃত্তি দারিদ্র্যের কারণ। যে ব্যক্তি অভ্যাসগতভাবে মানুষের কাছে হাত পাততে শুরু করে, আল্লাহ তাকে আরো অভাবের পরীক্ষায় ফেলতে পারেন। তাই যথাসম্ভব পরিশ্রম করে জীবিকা অর্জন করা এবং অযথা মানুষের কাছে না চাওয়া উচিত। তবে প্রকৃত অভাবগ্রস্ত ও অসহায় মানুষের জন্য শরিয়ত ভিক্ষা বা সাহায্য গ্রহণের অনুমতি দিয়েছে।
৪. আল্লাহর ওপর পূর্ণ ভরসা রাখা।

দান, ধৈর্য ও আত্মসম্মান—এই তিনটি গুণ আল্লাহর প্রতি তাওয়াক্কুলের প্রকাশ। যে ব্যক্তি আল্লাহর ওপর নির্ভর করে, আল্লাহ তার জন্য উত্তম ব্যবস্থা করেন।
৫. মহানবী (সা.)-এর কথার গুরুত্ব। তিনি এই তিনটি বিষয়ে কসম করে বলেছেন, যা বোঝায় এগুলো নিশ্চিত সত্য। তাই এই হাদিসের শিক্ষাগুলো মনে রাখা, অন্যদের শেখানো এবং জীবনে বাস্তবায়ন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সৌজন্যে কালের কণ্ঠ

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com