1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
শিরোনাম:
দেশের ৫ বিভাগে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল নিজের দেড় মাসের সন্তানকে ২৫ হাজারে বিক্রি করে দিলেন বাবা নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ/ ট্রাম্প কোন চাপে বাধ্য হয়ে ইরানের সঙ্গে চুক্তি করলেন দক্ষিণ কোরিয়াকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো প্রতিবেশীর হক আদায়ে সামাজিক দায়িত্ববোধ কাম্য ফেয়ার ফেইস জগন্নাথপুরের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে: প্রধানমন্ত্রী হাইকোর্টের নির্দেশনায় দায়িত্বে ফিরলেন সুনামগঞ্জের দুই ইউপি চেয়ারম্যান গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকার কাজ করে যাচ্ছে : তথ্যমন্ত্রী নেত্রকোণায় মাছ ধরার সময় বজ্রপাতে যুবক নিহত

রাধারমণ দত্তের বেদখল হওয়া জন্মভিটা উদ্ধারের উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন

  • Update Time : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০১৫
  • ৪৮৮ Time View

স্টাফ রিপোর্টার:: লোক সংষ্কৃতির মহারাজা জগন্নাথপুর পৌর এলাকার কেশবপুর গ্রামের সন্তান গীতিকবি রাধারমণ দত্তেদর বেদখল হওয়া জন্মভিটা উদ্ধারের উদ্যোগ নিয়েছে সুনামগঞ্জ জেলা প্রশাসন। অতিরিক্ত জেলা প্রশাসক লুৎফুর রহমান এবং জগন্নাথপুরের এসি ল্যান্ডকে এই বিষয়টি দ্রুত নিস্পত্তির নির্দেশ দেওয়া হয়েছে। বুধবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক অ্যাড. শামছুল আবেদীনের প্রশ্নের জবাবে জেলা প্রশাসক এই তথ্য জানান।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখার সময় অ্যাড. শামছুল আবেদীন বলেন,‘রাধারমণের মৃত্যু শতবার্ষিকীর অনুষ্ঠানের আগেই আমরা রাধারমণের জগন্নাথপুর উপজেলার কেশবপুরের বেদখল হওয়া বাড়ি উদ্ধার চাই এবং ওখানে সরকারি উদ্যোগে স্মৃতিকমপ্লেক্স ও আধুনিক সংস্কৃতি চর্চাকেন্দ্র চাই’। অনুষ্ঠানের আগে রাধারমণের জন্মভিটা উদ্ধার হলে পুরো ভূমিকে বাউন্ডারী দেওয়ালের আওতায় আনতে রাজনীতিবিদদের সহযোগিতা নিয়ে সুনামগঞ্জের সংস্কৃতিকর্মীরা তাৎক্ষণিক উদ্যোগ নেবে বলেও তিনি জেলা প্রশাসককে জানান।
অ্যাড. শামছুল আবেদীনের প্রশ্নের জবাবে জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম বলেন,‘আমরা কাগজপত্র দেখে জানতে পেরেছি রাধারমণের জন্মভিটা সরকারি খাস খতিয়ানে রয়েছে এবং এটি ইতিপূর্বে লিজ দেওয়া হয়েছে। আমরা রেকর্ডপত্র যাচাই করে এই লিজ দ্রুত বাতিল করার উদ্যোগ নেব। আমাদের চেষ্টা থাকবে অনুষ্ঠানের আগেই যাতে এটি করা যায়’। গতকাল সুনামগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে রাধারমণ দত্তের মৃত্যু শত বার্ষিকী উদযাপন উপলক্ষে মৃত্যু শতবার্ষিকী উদযাপন উপলক্ষে সংবাদ সন্মেলনে সুনামগহ্জের জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম এ তথ্য জানান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com