1. forarup@gmail.com : jagannthpur25 :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম:

রেস্তোরাঁয় টিকা সনদ দেখানোর সিদ্ধান্ত প্রত্যাহার চান ব্যবসায়ীরা

  • Update Time : বুধবার, ১২ জানুয়ারী, ২০২২
  • ২৫৩ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

হোটেল ও রেস্তোরাঁয় খাবার খেতে করোনার টিকা প্রদর্শন করার যে নির্দেশনা দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ তা প্রত্যাহারের দাবি জানিয়ে বুধবার সংশ্নিষ্ট সব মন্ত্রণালয়ে চিঠি দিবেন এই খাতের মালিকরা।

বাংলাদেশ রেস্তেরাঁ মালিক সমিতি সূত্রে মঙ্গলবার এই তথ্য জানা গেছে।

সমিতির সাধারণ সম্পাদক ইমরান হাসান সমকালকে বলেন, করোনা সংক্রমণ কমাতে যারা টিকা দেননি তারা হোটেল-রেস্তরাঁয় বসে খাবার খেতে পারবেন না- সরকারের এমন সিদ্ধান্তে হতাশ হোটেল ও রেস্তোরাঁ মালিকরা।

এই নির্দেশনা প্রত্যাহারের দাবি জানান তিনি।

করোনার নতুন ধরন ওমিক্রণের সংক্রমণ বেড়ে যাওয়ায় গত সোমবার মন্ত্রিপরিষদ বিভাগ এক প্রজ্ঞাপনের মাধ্যমে বেশ কিছু বিধিনিষেধ আরোপ করেছে। তার মধ্যে রয়েছে রেস্তোরাঁয় বসে খাবার খেতে ও আবাসিক হোটেলে থাকার জন্য অবশ্যই করোনার টিকা প্রদর্শন করতে হবে।

হোটেল-রেস্তোরাঁ মালিকদের লোকসানের আশঙ্কা করে ইমরান হাসান বলেন, যারা টিকা নেননি তারা হোটেল-রেস্তোরাঁয় খেতে পারবেন না। এই সিদ্ধান্তে মানুষ রেস্তোরাঁয় আসতে ভয় পাবেন। এতে আবারও ক্ষতির মুখে পড়বেন এ খাতের ব্যবসায়ীরা। সরকারের যে কোনো সিদ্ধান্ত ব্যবসায়ীরা মানতে বাধ্য। কিন্তু ক্রেতার কাছ থেকে টিকা সনদ দেখার কাজটি রেস্তোরাঁ মালিকরা কীভাবে বাস্তবায়ন করেব। এতে ক্রেতার সঙ্গে মালিকদের সম্পর্কের অবনতি ঘটবে।

তিনি আরও বলেন, এর আগে করোনায় হোটেল ব্যবসায় ধস নেমেছিল। দীর্ঘদিন লোকসান গুনেছে এ খাতের উদ্যোক্তারা। নতুন করে এ সিদ্ধান্তে আবারও বড় ক্ষতির মুখে পড়তে হবে তাদের।

ব্যবসায়ীদের ক্ষতির দিক বিবেচনা করে এ সিদ্ধান্ত থেকে সরে আসার জন্য সরকারকে আহ্বান জানান তিনি।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com