1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম:
জামানত ছাড়াই তরুণদের ১০ লাখ টাকা ব্যাংক ঋণ দিবে বাংলাদেশ ব্যাংক ‘যে বিষয়ে আপনার জ্ঞান নেই, তাতে ধৈর্য রাখবেন কীভাবে?‘ জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ  অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যায় বিএসএফ, পাল্টা দুই ভারতীয়কে ধরল গ্রামবাসী বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: ডা. জাহেদ উর রহমান তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫

লিবিয়ার সাবেক প্রধানমন্ত্রীর করোনায় মৃত্যু

  • Update Time : সোমবার, ৬ এপ্রিল, ২০২০
  • ৫৮১ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::
মুয়াম্মার গাদ্দাফির দীর্ঘ একনায়কতন্ত্রের অবসান ঘটিয়ে ২০১১ সালে ক্ষমতায় বসা লিবিয়ার বিপ্লবী সরকারের প্রধানমন্ত্রী মাহমুদ জিবরিলের মৃত্যু হয়েছে। মহামারি করোনাভাইরাসে তিনি মৃত্যুবরন করেছেন।
লিবিয়ার রাজনৈতিক দল ন্যাশনাল ফোর্সেস এলায়েন্সের বরাতে আজ সোমবার (৬ এপ্রিল) এ খবর জানিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক গণমাধ্যম আল জাজিরা।
কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে সাবেক এই প্রধানমন্ত্রী গত দুই সপ্তাহ ধরে মিশরের রাজধানী কায়রোতে একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখানেই তার মৃত্যু হয়েছে বলে পার্টির পক্ষ থেকে জানানো হয়েছে।
কায়রোর ওই হাসপাতালের একজন পরিচালক বার্তাসংস্থা এএফপিকে জানিয়েছেন, দুই সপ্তাহ আগে হৃদযন্ত্রের সমস্যা নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এর তিনদিন পরেই তিনি করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হন।
মাহমুদ জিবরিল বিপ্লবী সরকারের প্রধান ছাড়াও, গাদ্দাফি সরকারের অর্থ উপদেষ্টা হিসেবে দায়িত্বপালন করেছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com