1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে এসএসসিতে গোল্ডেন জিপিএ-৫, চিকিৎসক হতে চান অমি ভয়াবহ লোডশেডিং: ‘নিদ্রাহীন রাত’ কাটলো জগন্নাথপুরবাসীর দিরাইয়ে দুই শিশু সন্তানকে হত্যা করলো পাষণ্ড বাবা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বিএনপির পূনাঙ্গ কমিটি অনুমোদন সিলেট স্বামী-স্ত্রীসহ ৩ জনের লাশ উদ্ধার সহসাই খুলছে না হরমুজ প্রণালি, বাড়ছে তেলের দাম সিলেটে পারিবারিক কলহের জেরে দ্বিতীয় স্ত্রীকে পিটিয়ে হত্যা, প্রথম স্ত্রীসহ আটক স্বামী জামানত ছাড়াই তরুণদের ১০ লাখ টাকা ব্যাংক ঋণ দিবে বাংলাদেশ ব্যাংক ‘যে বিষয়ে আপনার জ্ঞান নেই, তাতে ধৈর্য রাখবেন কীভাবে?‘ জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ 

লিবিয়ায় আট বাংলাদেশীকে জিম্মি:মুক্তিপণের টাকা নিতে এসে দুইজন গ্রেফতার

  • Update Time : বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০১৭
  • ৩০৬ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক ::
লিবিয়ায় আট বাংলাদেশীকে জিম্মি করে নির্যাতনের পর মুক্তিপনের টাকা নিতে এসে লক্ষ্মীপুর সদর উপজেলার চরমনসা এলাকা থেকে মানবপাচার চক্রের দুই সদস্যকে হাতেনাতে আটক করছে পুলিশ।
বৃহস্পতিবার সকালে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছে চরমনসা এলাকার রিপন হোসেন ও নয়ন আক্তার।

পুলিশ জানায়, সম্প্রতি মাদারীপুরের শিবচর এলাকার রবিউল ইসলাম ও ফাহিম হোসেনসহ আট বাংলাদেশীকে চাকুরী দেয়ার কথা বলে লিবিয়ায় নিয়ে যাওয়া হয়। পরে তাদেরকে চাকুরী না দিয়ে উল্টো জিম্মি করে মুক্তিপনের জন্য নির্যাতন চালায় মানবপাচারকারী দলের সদস্যরা। এরপর জিম্মি হওয়া বাংলাদেশী নাগরিকদের পরিবারের কাছে মুক্তিপনের টাকার জন্য বিভিন্নভাবে চাপ দিতে থাকে মানবপাচার চক্রের সদস্যরা।
এ ঘটনায় শিবচর থানায় মানবপাচার আইনে একটি মামলা দায়ের করেন ক্ষতিগ্রস্থতরা। পরবর্তীতে অগ্রনী ব্যাংক লক্ষ্মীপুর শাখায় একটি একাউন্টে ওই মুক্তিপণের টাকা জমা দিলে জিম্মিদের মুক্তি দেয়ার আশ^াস দেয় মানবপাচারকারী দলের সদস্যরা। দাবীকৃত মুক্তিপণের মধ্যে ১ লাখ টাকা ওই অ্যাকাউন্টে জমা দেয়া হয়। বৃহস্পতিবার সকালে ব্যাংক থেকে ওই টাকা তুলতে আসলে পুলিশ মানবপাচারকারী দলের সদস্য রিপন হোসেন ও নারী নয়ন আক্তারকে হাতেনাতে গ্রেফতার করে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. লোকমান হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মানবপাচার আইনে দায়েরকৃত মামলায় গ্রেফতার দেখিয়ে আটককৃতদের শিবচর থানায় পাঠানো হয়েছে। এ ঘটনায় আরো যারা জড়িত রয়েছে, তাদেরকেও গ্রেফতারের অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com