1. forarup@gmail.com : jagannthpur25 :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম:

লিবিয়া থেকে ১৫৭ বাংলাদেশি দেশে ফিরছেন

  • Update Time : বুধবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৮
  • ২৭৫ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক:: লিবিয়া থেকে দেশে ফিরছেন ১৫৭ বাংলাদেশী। আজ বেলা ১২টা ৪৫ মিনিটে ইউজেড-২১৮ নং ফ্লাইটে করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন। বিমানবন্দরে তাদেরকে প্রয়োজনীয় সহযোগিতা দেবে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের প্রবাসী কল্যাণ ডেস্ক।
সূত্র জানায়, যুদ্ধবিধ্বস্ত দেশ লিবিয়াতে অবৈধ অবস্থানের অভিযোগে এই বাংলাদেশিরা আটক হন। এরপর থেকে কারাবন্দি ছিলেন তারা। দেশটিতে অবস্থিত ত্রিপোলিস্থ বাংলাদেশ দূতাবাসের দীর্ঘ প্রচেষ্টা ও নানা ধরনের জটিলতা শেষে অবশেষে গতকাল তারা মুক্ত হয়েছেন। আজ তাদেরকে দূতাবাসের মাধ্যমে দেশে পাঠানো হচ্ছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com