1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
শিরোনাম:
যুক্তরাজ্যে মতবিনিময়সভায়-কয়ছর আহমেদ, জগন্নাথপুর-শান্তিগঞ্জ আর কখনো অবহেলিত থাকবে না জুলাই গণঅভ্যুত্থান দিবসে জগন্নাথপুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সভা ও  বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত দেশের বারোটা বাজবে আর আমরা আঙুল চুষব, এটা হবে না: জামায়াত আমির প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট, এনসিপির অব্যাহতিপ্রাপ্ত নেতা সালাউদ্দিন তানভীর গ্রেপ্তার জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ইহকাল-পরকালে মায়ের খিদমতের উপকারিতা সাংবাদিক সানোয়ার হাসান সুনু ও জগন্নাথপুর গ্রামবাসী কে  নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত  সুনামগঞ্জের জামালপুরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ, ১৬ ঘণ্টা পর লাশ উদ্ধার ঢাকার তিন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষ, আহত বেশ কয়েকজন জগন্নাথপুরের সন্তান অধ্যক্ষ শহিদুল আলম এবার সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হলেন

শনিবার এইচএসসির ফল প্রকাশ

  • Update Time : শুক্রবার, ২৯ জানুয়ারী, ২০২১
  • ৫০৯ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক:

এইচএসসি ও সমমানের পরীক্ষা ছাড়াই মূল্যায়নভিত্তিক ফল প্রকাশের তারিখ অবশেষে নির্ধারণ করেছে সরকার। আগামীকাল শনিবার সকাল ১০টায় এ ফল প্রকাশ করা হবে।

আজ শুক্রবার শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা এম এ খায়ের সমকালকে জানান, আগামীকাল শনিবার সকাল সাড়ে ১০টায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ফল প্রকাশের অনুষ্ঠান হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুষ্ঠানে গণভবন থেকে অনলাইনে যুক্ত থাকবেন।

ফল প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনিসহ মন্ত্রণালয় ও বোর্ড সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এর আগে বিশেষ পরিস্থিতিতে পরীক্ষা ছাড়াই ফল প্রকাশের আইনের গেজেট প্রকাশিত হয়। ফলে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসএসি) ও এসএসসি পরীক্ষার ভিত্তিতে ২০২০ সালের এইচএসসির ফল প্রকাশের বিষয়টি নিশ্চিত হয়ে যায়। এরপর প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর সময় চেয়ে চিঠি পাঠানো হয় এবং তার সম্মতির জন্য অপেক্ষা করা হয়।

পরীক্ষা ছাড়া ২০২০-এর এইচএসসি ও সমমানের ফল প্রকাশ করতে আইন সংশোধন করে গেজেট প্রকাশ করে সরকার। সংসদে পাস হওয়া তিনটি বিলে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ স্বাক্ষর করার পর গত সোমবার রাতে তা গেজেট আকারে জারি করা হয়।

‘ইন্টারমিডিয়েট অ্যান্ড সেকেন্ডারি এডুকেশন (অ্যামেন্ডমেন্ট) অ্যাক্ট-২০২১’ ‘বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড (সংশোধন) অ্যাক্ট-২০২১’, ‘বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড (সংশোধন) অ্যাক্ট-২০২১’ সংশোধন করে এ গেজেট প্রকাশ করা হয়।

আইনগুলো সংশোধন হওয়ায় এখন বিশেষ পরিস্থিতে অতিমারি, মহামারি, দৈব দুর্বিপাকের কারণে বা সরকার কর্তৃক সময় নির্ধারিত কোনো পরীক্ষা অনিবার্য পরিস্থিতিতে গ্রহণ করা সম্ভব না হলে কোনো বিশেষ বছরে শিক্ষার্থীদের জন্য পরীক্ষা ছাড়াই বা সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা গ্রহণ করে মূল্যায়ন এবং সনদ প্রদান করা যাবে।

গত বছর ১১টি শিক্ষা বোর্ডের ১৩ লাখ ৬৫ হাজার ৭৮৯ জন শিক্ষার্থীর এইচএসসি ও সমমানের পরীক্ষা দেওয়ার কথা ছিল। পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল সে বছরের ১ এপ্রিল। কিন্তু করোনাভাইরাসের প্রকোপ বাড়তে শুরু করলে ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com