1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন
শিরোনাম:
‘যে বিষয়ে আপনার জ্ঞান নেই, তাতে ধৈর্য রাখবেন কীভাবে?‘ জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ  অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যায় বিএসএফ, পাল্টা দুই ভারতীয়কে ধরল গ্রামবাসী বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: ডা. জাহেদ উর রহমান তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫ ১০ জন পরীক্ষা দিয়ে ১০ জনই ফেল

শালির বিয়েতে করোনা আক্রান্ত দুলাভাই

  • Update Time : মঙ্গলবার, ২ জুন, ২০২০
  • ৪০০ Time View

অনলাইন ডেস্ক –
শালির বিয়েতে দারুণ ব্যস্ত থাকারই কথা দুলাভাইয়ের। কিন্তু করোনা আবহে সম্পর্কও যে বড় কাল হয়ে দাঁড়াচ্ছে। করোনা পজিটিভ দুলাভাইয়ের জন্যে তাই শালির বিয়ে বন্ধ হবার উপক্রম। বিয়ে বাড়িতে বর-কনে-সহ মোট ১০৫ জন সদস্যকেই পাঠানো হল কোয়ারান্টিনে। ঘটনাটি ঘটেছে ভারতের মধ্যপ্রদেশের ছিদোয়ারাত এলাকায়।

ওই বিয়েবাড়ির আমন্ত্রিতদের সূত্রে জানা যায়, কনের দুলাভাইয়ের করোনার কোনও উপসর্গ ছিল না। কিন্তু তার টেস্ট করা হয়েছিল। বিয়ে বাড়িতেই তার করোনা টেস্টের রিপোর্ট এসে পৌঁছায়। সেখানে দেখা যায়, দুলাভাইয়ের রিপোর্ট পজিটিভ। এই পরিস্থিতিতে বিয়ে বাড়িতেই এসে পৌঁছে যান স্থানীয় মেডিক্যাল টিম। পরিস্থিতি দেখে ওই বিয়ে বাড়ির আত্মীয়স্বজন ও আমন্ত্রিত ১০৫ জনকেই কোয়ারান্টিনে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

ভারত জুড়ে এখনও যে কোনও ধরনের জমায়েতে নিষেধাজ্ঞা জারি রয়েছে। সেখানে ১০০ জনের বেশি মানুষকে নিয়ে বিয়েবাড়ির আয়োজন করায় এমনিতেও আইন বিরোধী। এই পরিস্থিতিতে লোকজন-সহ বিয়েবাড়ি আয়োজনের নৈতিকতা নিয়েই প্রশ্ন তুলেছেন অনেকে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com