1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
শিরোনাম:
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: ডা. জাহেদ উর রহমান তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫ ১০ জন পরীক্ষা দিয়ে ১০ জনই ফেল আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া 

শাল্লায় বজ্রপাতে কলেজ শিক্ষার্থীর মৃত্যু

  • Update Time : সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫
  • ১২ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::
সুনামগঞ্জের শাল্লায় বজ্রপাতে রিমন তালুকদার (২০) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এসময় বজ্রপাতে একটি গরুও মারা যায়।

আজসসোমবার (২৮ এপ্রিল) সকাল অনুমান ৭টায় এ ঘটনা ঘটে। নিহত রিমন তালুকদার উপজেলার আটগাঁও ইউনিয়নেক আটগাঁও গ্রামের (পাতার হাটি) জাহেদ তালুকদারের ছেলে। সে শাল্লা সরকারি ডিগ্রি কলেজে স্নাতকে অধ্যয়নরত ছিল।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, অনুমান সকাল ৭টায় গুড়ি গুড়ি বৃষ্টি দেখে রিমন আটগাঁও গ্রামের বুড়িজাঙ্গাল গায়ের বন হাওর থেকে গরু বাড়িতে নিয়ে আসার জন্য যায়। এসময় হঠাৎ বজ্রপাতে রিমনসহ একটি গরু ভস্মীভূত হয়ে ঘটনাস্থলেই মারা যায়। এই খবর পেয়ে স্বজন ও গ্রামের লোকজন রিমনের মৃতদেহ হাওর থেকে বাড়িতে নিয়ে আসে।
জানতে চাইলে শাল্লা থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম বলেন, রিমন তালুকদার বজ্রপাতে মারা গেছে সঠিক। আমাদের অফিসার ঐখানে গিয়েছে, আইনী প্রক্রিয়া শেষ করে তার মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com