1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
শিরোনাম:
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: ডা. জাহেদ উর রহমান তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫ ১০ জন পরীক্ষা দিয়ে ১০ জনই ফেল আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া 

শেখ হাসিনা মনোনীত প্রার্থীকে বিজয়ী করে উন্নয়নের সাথে থাকুন- আশারকান্দিতে মিছবাহ সিরাজ

  • Update Time : বুধবার, ২৫ মে, ২০১৬
  • ২২৭ Time View

স্টাফ রিপোর্টার:: আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিছবাহ উদ্দিন সিরাজ বলেছেন, নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনার উন্নয়নে অগ্রযাত্রায় থাকতে হবে। তিনি বলেন, সারাদেশের ইউনিয়ন পরিষদ নির্বাচনগুলোতে আওয়ামীলীগ প্রার্থীদের বিপুল বিজয় প্রমান করে এদেশের মানুষ উন্নয়নের পক্ষের মানুষ। তাই আশা করি জগন্নাথপুরের আশারকান্দি ইউনিয়নবাসী উন্নয়নের সাথে থাকতে শেখ হাসিনা মনোনীত প্রার্থীকে নৌকায় ভোট দিয়ে উন্নয়নের পক্ষে রায় দিবেন। তিনি বুধবার আওয়ামীলীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী শাহ আবু ঈমানীর নৌকা প্রতীকের সমর্থনে নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আজাদ কাবেরীর সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আবুল খয়েছ ইসরাইলের পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগ সভাপতি উপজেলা পরিষদ চেয়ারম্যান আকমল হোসেন, সুনামগঞ্জ জেলা যুবলীগের আহ্বায়ক খায়রুল হুদা চপল। স্বাগত বক্তব্য রাখেন আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামীলীগ সদস্য শাহ আবু ঈমানী অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন, সেক্রেটারী আবুল হোসেন লালন,ছাত্রলীগ নেতা আমির খান সাব্বির। অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল হান্নান চৌধুরী সুফি মিয়া, উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগ নেতা কদ্দুছ কামালী, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক খন্দকার মঞ্জুর আহমদ, জেলা যুবলীগ সদস্য নরুল ইসলাম বজলু, সুনামগঞ্জ চেম্বার অব কমার্সের পরিচালক সজিব রঞ্জন দাশ, উপজেলা আওয়ামীলীগ সদস্য সৈয়দ মাছুম আহমদ,উপজেলা যুবলীগ সহ-সভাপতি হামিদুর রহমান চৌধুরী বাচ্ছু, এনামুল হক, গিয়াস উদ্দিন মুন্না, আবু তাহের রুহান, ইব্রাহিম আলী,ফারুক কামাল, আকমল হোসেন, সৈয়দ জিতু মিয়া,রাসেল আহমদ চৌধুরী প্রমুখ। এছাড়াও দাওরাই বাজারে নৌকার পক্ষে গনসংযোগ করে পথসভায় বক্তব্য দেন আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিছবাহ উদ্দিন সিরাজ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com