1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
শিরোনাম:
ইউরোপ থেকে ফেরত পাঠালো হলো ৩৫ বাংলাদেশিকে পূজায় মদ্যপানে অসুস্থ হয়ে দুজনের মৃত্যু সিলেটে ৯ মাসে সড়কে প্রাণ গেল ২৮৮ জনের চতুর্থ শ্রেণির ছাত্রীর হঠাৎ পেটব্যথা, গর্ভপাতের পর মা জানলেন ধর্ষণের কথা তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৮, ধসে পড়েছে তিন শতাধিক ঘরবাড়ি মানসিক প্রশান্তিতে ইসলামের দিকনির্দেশনা চাঁদা দিতে অস্বীকৃতি, দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশিকে গুলি করে হত্যা লুদরপুরে নাজিম উদ্দিন হত্যাকাণ্ড, মাছুমকে প্রধান আসামি করে ৯ জনের নামে হত্যা মামলা রানীগঞ্জ জগন্নাথ জিউর আখড়ায় আজ থেকে  শুরু সপ্তাহব্যাপী শ্রীমদ্ভাগবত জ্ঞানযজ্ঞ অনুষ্ঠান  ট্রাম্প প্রশাসনের আপিল, আটকে যাচ্ছে ডিভি লটারি চালুর আদেশ?

সমাজ সেবায় অবদানের জন্য কমিউনিটি নেতা মুজাক্কির আলীকে বৃটেনে গণসংবর্ধনা প্রদান

  • Update Time : শনিবার, ৩১ মার্চ, ২০১৮
  • ৪৭১ Time View

সানোয়ার হাসান সুনু
সুনামগঞ্জ জেলার জগন্নাথপুরের কৃতিসন্তান বৃটিশ বাংলাদেশ এলায়েন্সের প্রধান সমন্বয়ক ৪ বারের নির্বাচিত কাউন্সিলর লিবারেল ডেমোক্রেটিক পার্টির নেতা বিশিষ্ট সমাজসেবী মোঃ মুজাক্কির আলীকে সমাজসেবায় অবদানের জন্য বৃটেনে এক গণসংর্বধনা প্রদান করা হয়েছে। দীর্ঘ ৩০ বছর কমিউনিটির মধ্যে বিশেষ অবদান রাখায় বার্ণলী সিটি কাউন্সিলের ৪ বারের নির্বাচিত কাউন্সিলর মোঃ মুজাক্কির আলী ও কাউন্সিলর রফিক মালিক’কে বার্ণলী এন্ড ফেন্ডল ফ্রেন্ডস্লীগ কর্তৃক স্থানীয় পেরিস হলে বিপুল সংখ্যক বাংলাদেশী ও পাকিস্তানি কমিউনিটি মানুষের উপস্থিতিতে সম্প্রতি এক গণ সংর্বধনা দেওয়া হয়েছে। সংগঠনের সভাপতি মিঞা আব্দুল হামিদের সভাপতিত্বে ও সহ-সাধারণ সম্পাদক শাহ সাগিরের পরিচালনায় প্রথমে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ফিজয়ান আহমেদ, প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ইউরিপিয়ান পার্লামেন্টের দক্ষিণ এশিয়া বিষয়ক বিজনেস মনিটরিং কমিটির এম.ই.পি সজ্জাদ করিম এম.পি, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন কমিউনিটি লিডার ফিজা নিয়াজি। সংর্বধিত অতিথির বক্তব্য রাখেন কমিউনিটি নেতা মুজাক্কির আলী ও রফিক মালিক, ন্যাশনাল হাইয়ের অথরিটি চেয়ারম্যান সাবাজ খান, সলিসিটর নাদিম আহমদ রফিক ও ফয়জুন্নুর প্রমুখ।

এ সময় বক্তারা কমিউনিটি নেতা মুজাক্কির আলী ও রফিক মালিকের দীর্ঘ ১৬ বছর কাউন্সিলরের দায়িত্ব পালনের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক তুলে ধরে বলেন তাদের অবদান শুধু বার্ণলী কমিটির মধ্যে সীমাবদ্ধ নয়। তারা বৃটেন ও বাংলাদেশের বিভিন্ন জাতীয় ও স্থানীয় ইস্যুতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। এ সময় বক্তারা উদাহরন স্বরূপ বৃটেনের সবচেয়ে বড় রায়ওটের কথা তুলে ধরেন। যে রায়ওটে তাদের দু’জনের অক্লান্ত প্রচেষ্ট ও রাজনৈতিক বিচেক্ষনতার দরুন বৃটেন এক বিরাট সাম্প্রদায়িক দাঙ্গার হাত থেকে রক্ষা পায়। অনুষ্ঠানের শেষের দিকে বাংলাদেশ, পাকিস্তান, ভারত, আফগানিস্তান, বেলজিয়াম, ফান্স, বার্মাসহ সকল সন্ত্রাসী হামলায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে সর্বশক্তিমান আল্লাহর দরবারে মোনাজাত করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com