1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
শিরোনাম:
আল্লাহর হক সবার আগে জগন্নাথপুরে শ্রেষ্ঠ স্বাস্থ্য সহকারীর সন্মাননা পেলেন শংকর জ্যোতি দে  সিলেটে শব্দ ও বায়ুদূষণবিরোধী অভিযানে ১৭ ব্যক্তিকে অর্থদণ্ড শেখ হাসিনা বাংলাদেশ বিমানে, নাকি হেঁটে আসবেন, এই আলোচনা হবে ভারতের সঙ্গে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জগন্নাথপুরে মাকে নির্যাতনের দায়ে মাদকাসক্ত যুবকের দেড় বছরের কারাদণ্ড ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন সুনামগঞ্জে ১১৮ বোতল বিদেশি ম‘দ ও সিএনজিসহ গ্রে‘প্তার ১ আক্রোশ মানুষকে জালিমে পরিণত করে ডাকাতের কবলে পড়ে ভয়ে অ্যাম্বুলেন্সেই সন্তান প্রসব, মারা গেল নবজাতক জগন্নাথপুর উপজেলা জামায়াতের আমির মাওলানা লুৎফুর রহমান ও সেক্রেটারি আফজল হোসাইন পুনর্নির্বাচিত

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলি জট অবশেষে খুলল

  • Update Time : রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০২২
  • ৩৬৩ Time View

অনলাইন ডেস্ক –
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোনো শিক্ষক একবার বদলি হলে তিনি পরবর্তী তিন বছরের মধ্যে আর বদলির সুযোগ পাবেন না। যেসব বিদ্যালয়ে চারজন বা তার চেয়ে কম শিক্ষক রয়েছেন কিংবা শিক্ষক-শিক্ষার্থীর অনুপাত ১: ৪০-এর বেশি, সেসব বিদ্যালয় থেকে সাধারণভাবে কোনো শিক্ষক বদলি করা যাবে না।

এমন আরও অনেক শর্ত যুক্ত করে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলির নির্দেশিকা প্রকাশ করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। একই সঙ্গে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মাঠপর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের বদলির নির্দেশিকা প্রকাশ করা হয়েছে। এ জন্য এই নির্দেশিকার নাম দেওয়া হয়েছে ‘সমন্বিত অনলাইন বদলি নির্দেশিকা-২০২২’। নির্দেশিকায় বিস্তারিতভাবে বদলির যোগ্যতা ও শর্তগুলো দেওয়া হয়েছে। আজ রোববার মন্ত্রণালয়ের ওয়েবসাইটে নির্দেশিকাটি প্রকাশ করা হয়।

এর আগে গত বুধবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ঘোষণা দিয়েছিল, ১৫ সেপ্টেম্বর সারা দেশে প্রাথমিক শিক্ষকদের অনলাইনে বদলি শুরু হবে। নতুন পদ্ধতিতে বদলির কাজ হবে পুরোপুরি অনলাইনে। নির্ধারিত একটি সফটওয়্যারের মাধ্যমে নির্ধারিত আইডি (পরিচয় নম্বর) ব্যবহার করে শিক্ষকদের বদলির জন্য আবেদন করতে হবে। এর মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবেই ওই শিক্ষক বদলির যোগ্য কি না বা কোন বিদ্যালয়ে বদলি হবেন, তা নির্ধারিত হবে। তার আগে কী কী শর্তে বদলি হওয়া যাবে, তার নির্দেশিকা প্রকাশ করা হলো।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, দীর্ঘদিন ধরে বদলি বন্ধ রয়েছে। তাই এ বছর বদলির কাজটি হচ্ছে চলতি সেপ্টেম্বরে। তবে সাধারণভাবে বদলির কাজ জানুয়ারি থেকে মার্চের মধ্যে হবে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মাঠপর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের আবেদনের পরিপ্রেক্ষিতে প্রতিবছর জানুয়ারি ও জুলাই মাসে বদলি করা যাবে।

সূত্র প্রথম আলো

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com