1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
শিরোনাম:
৬ লাখ টাকায় সার্বিয়া পাঠান তাঁরা, ভিসাও দেন, বিমানবন্দরে গেলে ধরা পড়ে প্রতারণা হবিগঞ্জে অনলাইন জুয়াড়ী চক্রের চার সদস্য গ্রেপ্তার জগন্নাথপুরে এবার বোনের বাড়ি থেকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টি করতে চায় সরকার: প্রধানমন্ত্রী সিলেটে মোটরসাইকেল চলাচলে বিধিনিষেধ আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কিনা, তা আইনি প্রক্রিয়ায় বিবেচনাধীন: আইনমন্ত্রী সহমর্মিতায় গড়ে উঠুক ইসলামী সমাজ ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র বানানোর সাহস পাবে না কেউ: প্রধানমন্ত্রী ৯-১৪ মাসেই কোরআনের হাফেজ দুই শিশু সুনামগঞ্জে পৃথক মোটরসাইকেল দুর্ঘটনায় প্রকৌশলী-শিক্ষক নিহত

গাজায় যোদ্ধাদের হাতে কয়েকজন ইসরায়েলি সেনা আটক

  • Update Time : রবিবার, ২৬ মে, ২০২৪
  • ১৬৫ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

গাজায় অভিযান যত তীব্র হচ্ছে ইসরায়েলি বাহিনীর ক্ষয়ক্ষতির পরিমাণও সমান তালে পাল্লা দিয়ে বাড়ছে। এর মধ্যেই স্বাধীনতাকামী সংগঠন হামাসের কাছ থেকে বড় দুঃসংবাদ পেয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। উত্তর গাজা থেকে হামাসকে নিশ্চিহ্ন করার দাবি করলেও সেই উত্তর গাজার জাবালিয়াতে প্রতিরোধ সংগঠনটির কাছে এত বড় একটি পরাজয় মানতেই পারছে না নেতানিয়াহুর সেনারা।

হামাসের সামরিক শাখা আল কাসসাম ব্রিগেডের ‍মুখপাত্র আবু উবায়দা জানান, শনিবার উত্তর গাজার জাবালিয়াতে এক সংঘর্ষের সময় বেশ কয়েকজন ইসরায়েলি সেনাকে আটক করে কাসসাম ব্রিগেডের যোদ্ধারা। এ সময় ঠিক কতজন ইসরায়েলি সেনাকে আটক করা হয়েছে সে বিষয়ে কোনো তথ্য দেননি তিনি।

কাসসাম ব্রিগেডের নিজস্ব টেলিগ্রাম চ্যানেলে আপলোড করা এক ভিডিওতে দেখা যায়, গাজার একটি টানেলের ভেতর যোদ্ধারা এক ইসরায়েলি সেনাকে আহত অবস্থায় টেনে নিয়ে যাচ্ছে।

এ সময় ভিডিওতে বন্দি ইসরায়েলি সেনাদের কাছ থেকে উদ্ধার করা অস্ত্র ও নিরাপত্তাসামগ্রীর ছবি দেখানো হয়। এতে ধারণা করা হচ্ছে কমপক্ষে তিন সেনাকে আটক করেছে কাসসাম ব্রিগেডের যোদ্ধারা।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com