স্টাফ রিপোর্টার::
জগন্নাথপুরের সন্তান সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক জেলা পরিষদ প্রশাসক ব্যারিস্টার এনামুল কবীর ইমন ও তাঁর স্ত্রী নান্দনিক ফাউন্ডেশনের চেয়ারম্যান ব্যারিস্টার ফারজানা শীলা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। নমুনা সংগ্রহের পর আজ রাজধানীর একটি ল্যাব থেকে করোনার প্রতিবেদনে তাদের পজেটিভ আসে। তাঁরা দুজনেই ঢাকার ধানমন্ডির নিজ বাসভবনে চিকিৎসাধীন আছেন। এই দম্পতিদের সুস্থতার জন্য সকলের দোয়া চেয়েছেন।
Leave a Reply