1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
শিরোনাম:
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী ফ্যাসিস্টদের মতো বিএনপি একদলীয় শাসনব্যবস্থা চালুর চেষ্টা করছে: জামায়াত আমির দেশের ৫ বিভাগে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল নিজের দেড় মাসের সন্তানকে ২৫ হাজারে বিক্রি করে দিলেন বাবা নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ/ ট্রাম্প কোন চাপে বাধ্য হয়ে ইরানের সঙ্গে চুক্তি করলেন দক্ষিণ কোরিয়াকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো প্রতিবেশীর হক আদায়ে সামাজিক দায়িত্ববোধ কাম্য ফেয়ার ফেইস জগন্নাথপুরের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে: প্রধানমন্ত্রী হাইকোর্টের নির্দেশনায় দায়িত্বে ফিরলেন সুনামগঞ্জের দুই ইউপি চেয়ারম্যান

সাংবাদিকদের জন্য ফেসবুকের বিশেষ টুল

  • Update Time : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৫
  • ৫৬৯ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক:: সাংবাদিকদের সুবিধার জন্য ‘সিগন্যাল’ নামে বিশেষ টুল উন্মুক্ত করেছে ফেসবুক। এ টুল সংবাদ খুঁজতে, গোছাতে ও কনটেন্ট প্রকাশ করতে সাহায্য করবে। টুলটি দিয়ে ফেসবুক ও ইন্সটাগ্রামের কনটেন্ট এমবেড করে ব্যবহারের সুবিধাও থাকবে। সাংবাদিকরা টুলটি বিনামূল্যে ব্যবহার করতে পারবেন। পিটিআইয়ের খবরে বলা হয়, ফেসবুকের মিডিয়া পার্টনারশিপস বিভাগের পরিচালক অ্যান্ডি মিশেল এক ব্লগ পোস্টে লিখেছেন, সাংবাদিকদের কাছ থেকে আমরা শুনেছি, তারা ফেসবুক থেকে সংবাদ সংগ্রহ করার সহজ সুবিধা চান। খবর বা প্রতিবেদন লেখার সময় ফেসবুক ও ইন্সটাগ্রামের ট্রেন্ড, ছবি, ভিডিও ও পোস্টের সহজ ব্যবহার চান তারা। এছাড়াও বিভিন্ন মিডিয়া প্রতিষ্ঠান প্রতিবেদনে ফেসবুক সংক্রান্ত বিষয় ব্যবহারের জন্য ফেসবুক কর্তৃপক্ষের কাছে বিশেষ নীতিমালার জন্য আবেদন করেছে বলেও দাবি করেন ফেসবুকের ওই কর্মকর্তা। ‘সিগনাল’ টুলটি ছাড়ার আগে সাংবাদিকদের জন্য ‘মেনশন্স’ নামে একটি অ্যাপ উন্মুক্ত করেছিল ফেসবুক। ভেরিফায়েড প্রোফাইল যাদের আছে তারা এটি ব্যবহার করতে পারবেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com