1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার

সাংবাদিক রোজিনার হেনস্তার প্রতিবাদে মানববন্ধন করেছে লন্ডন বাংলা প্রেসক্লাব

  • Update Time : বৃহস্পতিবার, ২০ মে, ২০২১
  • ৪৮২ Time View

মুহাম্মদ শাহেদ রাহমান ( লন্ডন ) যুক্তরাজ্য :

বাংলাদেশে সাংবাদিক রোজিনার হেনস্তার প্রতিবাদে পূর্ব লন্ডনে মানববন্ধন করেছে লন্ডন বাংলা প্রেসক্লাব।

বুধবার (১৯ মে ২০২১) লন্ডন সময় বিকেল ৪টায় পূর্ব লন্ডনের আলতাব আলী পার্কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

লন্ডন বাংলা প্রেস ক্লাবের উদ্যোগে বাংলাদেশে সাংবাদিক রোজিনা ইসলামকে নির্যাতন ও গ্রেফতারের প্রতিবাদ জানিয়ে মানববন্ধন ও সমাবেশ পর্বে প্রেস ক্লাবের সভাপতি এমদাদুল হোক চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ জুবায়ের চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশ থেকে রোজিনা ইসলামের অচিরেই নিঃশর্ত মুক্তি ও গ্রেফতারকৃত আইনটি বাতিল এবং দেশে সংবাদকর্মীদের নির্যাতন বন্ধের দাবি জানানো হয়।

ব্রিটেনে বাংলা মিডিয়াতে কর্মরত সাংবাদিকদের প্রতিবাদ সমাবেশে বক্তারা -সাংবাদিক রোজিনার নি:শর্ত মুক্তি ও অফিস সিক্রেট এ্যাক্ট ১৯২৩ বাতিলের জোড় দাবী জানান।

এসময় উপস্থিত ছিলেন লন্ডন বাংলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন সভাপতি মহিব চৌধুরী, সাবেক সভাপতি সাপ্তাহিক পত্রিকার প্রধান সম্পাদক মোহাম্মদ বেলাল আহমেদ, বিবিসি বাংলার সাংবাদিক মোয়াজ্জেম হোসেন, সত্যবাণীর সৈয়দ আনাস পাশা , ভয়েস অব আমেরিকার প্রযোজক শামীমা আহমেদ, উপস্থাপিকা উর্মি মাজহার, সাংবাদিক বুলবুল হাসান, কাউন্সিলার সায়মা আহমেদ, সাংবাদিক আ স ম মাসুম, সাংবাদিক নজরুল ইসলাম বাসন, লেখিকা ড. রেনু লুতফা, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের কমিউনিকশন অফিসার সৈয়দ মনসুর আহমেদ, সাপ্তাহিক দেশ সম্পাদক তাইসির মাহমুদ, দর্পন সম্পাদক রহমত আলী, সাংবাদিক হামিদ মোহাম্মদ, সাংবাদিক আহাদ চৌধুরী বাবু, সাংবাদিক তানবীর আহমদ, সাংবাদিক কামাল মেহেদী, সাংবাদিক জাহেদী ক্যারল ও সাংবাদিক মোস্তাক বাবুল প্রমুখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com