1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
শিরোনাম:
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: ডা. জাহেদ উর রহমান তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫ ১০ জন পরীক্ষা দিয়ে ১০ জনই ফেল আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া 

সাবরেজিস্ট্রারের কার্যালয়ে জমি বিক্রির সময় স্ত্রীসহ সাবেক ভূমিমন্ত্রী আটক

  • Update Time : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
  • ৯ Time View

স্ত্রীসহ সাবেক ভূমিমন্ত্রী ও জামালপুর-৫ আসনের সাবেক সংসদ সদস্য রেজাউল করিম হীরাকে শেরপুর থেকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

আজ মঙ্গলবার (২৭ মে) বিকালে শেরপুরের সাব-রেজিস্টার অফিস তাদের আটক করা হয়। পরে সেখান থেকে পুলিশ তাদের শেরপুর সদর থানায় নিয়ে যায়।

শেরপুর জেলা পুলিশ সুপার (এসপি) মো. আমিনুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গোয়েন্দা সংস্থার গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে শেরপুর জেলার সাবরেজিস্ট্রারের কার্যালয়ে জমি বিক্রির সময় তাদের আটক করে ছাত্র-জনতা। এরপর তারা স্ত্রীসহ আটক করে সাবেক ভূমিমন্ত্রীকে পুলিশে সোপর্দ করেন।

এদিকে আটকদের শাস্তির দাবিতে ছাত্র-জনতা, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও শ্রমিক দলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করে।

 

হীরা প্রথম সংসদ নির্বাচন করেন ১৯৯১ সালে স্বতন্ত্র প্রার্থী হয়ে করলেও প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন ১৯৯৬ সালের জুনে অনুষ্ঠিত হওয়া সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে। তিনি ২০০১ ও ২০০৮ সালে পুনরায় বিএনপির সিরাজুল হককে পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হন।

২০০৯ সালে হাসিনা দ্বিতীয় মন্ত্রিসভা গঠন করলে তিনি ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পান। ২০১৪ সালে দশম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নির্বাচন বয়কট করলে মহাজোটের শরীক জাতীয় পার্টি-জেপির বাবর আলী খানকে ১৯ হাজার ৩৪৫ ভোটের ব্যবধানে পরাজিত করেন।

১ মার্চ একাদশ নির্বাচনে সংসদের ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হিসেবে নিয়োগ পান। ২০১৮ সালের নির্বাচনে তিনি মনোনয়নপত্র দাখিল করলেও পরে আওয়ামী লীগের মনোনয়ন না পাওয়া দলীয় নির্দেশে প্রত্যাহার করে নেন।

সুত্র ইত্তেফাক

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com