1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম:
কারখানার উৎপাদন অব্যাহত রাখা ও জানমালের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর খারাপ ফলাফল করা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে জবাবদিহির আওতায় আনার নির্দেশ শিক্ষামন্ত্রীর শতভাগ পাশ নেই জগন্নাথপুরে মা-বাবার মতো শিক্ষক হতে চায় এইচএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের জেরিন রাধারমণের ১১১তম প্রয়াণ দিবস উপলক্ষে জগন্নাথপুরে প্রস্তুতিসভা জগন্নাথপুরে জাতীয় যুব দিবস পালিত রাজধানীতে পুলিশের সঙ্গে পোশাক শ্রমিকদের সংঘর্ষ, গাড়িতে আগুন দুই হাতেই নেই, পা দিয়ে লিখে জিপিএ-৫ পেলেন রফিকুল এইচএসসিতে টানা ৪র্থ বারের মতো শীর্ষে পাটলী উইমেন্স কলেজ এইচএসসিতে ফেল, দুই শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সিরিয়ায় যুদ্ধবিরতিতে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার ঐকমত্য

  • Update Time : শুক্রবার, ১২ ফেব্রুয়ারী, ২০১৬
  • ৬৭৯ Time View

জগন্নাথপুর টুযেন্টিফোর ডটকম ডেস্ক :: সিরিয়ায় যুদ্ধবিরতির জন্য একটি চুক্তির বিষয়ে সম্মত হয়েছে বৃহৎ শক্তির দেশগুলো। জার্মানির মিউনিখে অনুষ্ঠিত এক আন্তর্জাতিক বৈঠকে এ সিদ্ধান্তে উপনীত হন নেতৃবৃন্দ। আগামী এক সপ্তাহের মধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করা হবে বলে জানিয়েছেন তাঁরা।
বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি জানান, সিরিয়ার অবরুদ্ধ এলাকাগুলোতে জরুরি ভিত্তিতে মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার বিষয়েও সম্মত হয়েছে তাঁরা।
সংবাদ সম্মেলনে কেরি ছাড়াও উপস্থিত ছিলেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভ ও সিরিয়াবিষয়ক জাতিসংঘের বিশেষ দূত।

কেরি বলেন, “যুদ্ধবিরতি ইসলামিক স্টেট (আইএস) এবং আল-নুসরা ফ্রন্টের জন্য কার্যকরী হবে না।” তিনি বলেন, “এই যুদ্ধবিরতির বিষয়টি বেশ কঠিন হতে পারে। কারণ এই উদ্যোগকে সবগুলো পক্ষ কতটা সম্মান করবে তার ওপর নির্ভর করবে এর সফলতা।” অবরুদ্ধ এলাকাগুলোতে মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার জন্য জাতিসংঘের একটি টাস্কফোর্স গঠন করা হবে বলেও জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।

তবে কেরি ও ল্যাভরভ মনে করেন, সিরিয়ার সরকার ও বিদ্রোহীদের মধ্যে অতিদ্রুত শান্তি আলোচনা শুরু করা উচিত।

এদিকে, যুদ্ধবিরতির বিষয়ে বৃহৎ শক্তিগুলো এমন একসময় সম্মত হলো যখন রাশিয়ার বিমান হামলার সহায়তা নিয়ে সিরিয়ার সরকারি বাহিনী আলেপ্পোর দিকে অগ্রসর হচ্ছে। এলাকাটি সরকারবিরোধীদের দখলে এবং প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে উৎখাত করতে আমেরিকার নেতৃত্বে পশ্চিমা দেশগুলো চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু সিরিয়ার যুদ্ধে প্রেসিডেন্ট বাশারের পক্ষে রাশিয়া সম্পৃক্ত হওয়ার পর পরিস্থিতি দ্রুত বদলাতে থাকে।

রাশিয়া বলছে, জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট বা আইএসকে লক্ষ্য করে তাদের বিমান হামলা চালানো হচ্ছে। কিন্তু পশ্চিমা দেশগুলো অভিযোগ করে প্রেসিডেন্ট আসাদবিরোধীদের লক্ষ্য করে রাশিয়া বিমান হামলা চালাচ্ছে।

গত সাড়ে চার বছরের যুদ্ধে সিরিয়ায় ৬৫ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। জাতিসংঘের হিসেবে এখনও পর্যন্ত এ যুদ্ধ আড়াই লাখ মানুষ মারা গেছে। সিরিয়া থেকে হাজার হাজার শরণার্থীর স্রোত ইউরোপের দিকে গেছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com