1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
শিরোনাম:
সিলেটে ৯ মাসে সড়কে প্রাণ গেল ২৮৮ জনের চতুর্থ শ্রেণির ছাত্রীর হঠাৎ পেটব্যথা, গর্ভপাতের পর মা জানলেন ধর্ষণের কথা তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৮, ধসে পড়েছে তিন শতাধিক ঘরবাড়ি মানসিক প্রশান্তিতে ইসলামের দিকনির্দেশনা চাঁদা দিতে অস্বীকৃতি, দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশিকে গুলি করে হত্যা লুদরপুরে নাজিম উদ্দিন হত্যাকাণ্ড, মাছুমকে প্রধান আসামি করে ৯ জনের নামে হত্যা মামলা রানীগঞ্জ জগন্নাথ জিউর আখড়ায় আজ থেকে  শুরু সপ্তাহব্যাপী শ্রীমদ্ভাগবত জ্ঞানযজ্ঞ অনুষ্ঠান  ট্রাম্প প্রশাসনের আপিল, আটকে যাচ্ছে ডিভি লটারি চালুর আদেশ? সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন সংশোধনের চেষ্টা করছি: তথ্যমন্ত্রী তাহিরপুরে ফেসবুক পোস্টকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৩০

সিরিয়ায় স্কুলে বিমান হামলায় নিহত ২২ শিশু

  • Update Time : বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০১৬
  • ৪৬২ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় বিদ্রোহী নিয়ন্ত্রিত ইদলিব প্রদেশের একটি স্কুলে বিমান হামলায় ২২ শিশু ও ৬ শিক্ষক নিহত হয়েছে।

বুধবার জাতিসংঘের শিশুসংস্থা ইউনিসেফের বরাত দিয়ে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

সংস্থাটির পরিচালক অ্যান্টনি লেক বলেন, ‘এটা মর্মান্তিক ঘটনা। যদি ইচ্ছাকৃতভাবে এ হামলা চালানো হয় তবে তা যুদ্ধাপরাধ হিসেবে বিবেচিত হবে।’

এদিকে, ব্রিটেনভিত্তিক মানবাধিকার সংস্থা জানিয়েছে, ‘রুশ বা সিরিয়ার যুদ্ধ বিমানগুলো হাস গ্রামের একটি স্কুল কমপ্লেক্সসহ ছয়টি স্থাপনায় হামলা চালায়। এতে ১১ স্কুলপড়য়া শিশুসহ অন্তত ৩৫ বেসামরিক লোক নিহত হয়েছে।’

লেক বলেন, স্কুল কম্পাউন্ডে একাধিকবার হামলা চালানো হয়। পাঁচ বছরেরও বেশি সময় আগে শুরু হওয়া সিরিয়ার এই গৃহযুদ্ধে কোনো স্কুলের ওপর এটাই সবচেয়ে ভয়াবহ হামলা।

এই হামলার ব্যাপারে জানতে চাওয়া হলে জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ভিতালি চুরকিন বলেন, ‘এটা অত্যন্ত ভয়াবহ ঘটনা। আমরা এই ঘটনার সঙ্গে জড়িত নই বলেই আমি আশা করি।’

মানবাধিকার সংগঠনগুলো সিরিয়ার বেসামরিক স্থাপনা ও লক্ষ্যবস্তুতে আঘাত হানার জন্য সিরিয়ার সরকারি বাহিনী ও তাদের রুশ মিত্রকে অভিযুক্ত করে আসছে।

আসাদবিরোধী ইদলিব মিডিয়া সেন্টার বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘স্থানীয় সময় সকাল ১১টা ৩০ মিনি‡টর দিকে (গ্রিনিচ মান সময় ০৮৩০) এ হামলা চালানো হয়।’

তিনি বলেন, ‘শিক্ষার্থীরা যখন স্কুল থেকে বের হচ্ছিল তখন একটি রকেট স্কুলের প্রবেশ পথে আঘাত হানে। বিমান হামলার কারণে স্কুল কর্তৃপক্ষ ক্লাস বাতিল করে শিশুদের ছুটি দেয়ার সিদ্ধান্ত নেয়।’

সর্বশেষ এই হামলার ফলে গত সাত দিনে ইদলিব প্রদেশে বিমান হামলায় ৮৯ জন বেসামরিক লোক প্রাণ হারাল।

শীর্ষস্থানীয় একটি বিরোধী সংগঠন এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে।

ইস্তাম্বুলভিত্তিক জাতীয় জোট জানিয়েছে, ‘রুশ ও সিরীয় সরকারের যুদ্ধবিমানগুলো ইচ্ছাকৃতভাবেই শিশুদের স্কুলে হামলা চালিয়েছে। এ সময় তারা উচ্চক্ষমতা সম্পন্ন বিস্ফোরক ব্যবহার করে।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com