1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
শিরোনাম:
এইচএসসি ও সমমান পরীক্ষায় মানবিকে সর্বোচ্চ ফেল এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ শেরে-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড পেলেন জগন্নাথপুরের শাহিনুর সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ দেশে পৌঁছেছে আর্মেনিয়া থেকে পাভেল পার্থ- প্রাণবৈচিত্র্য সম্মেলন কি প্রাণপ্রকৃতির রক্তক্ষত আমলে নেবে যুক্তরাজ্যে স্টুডেন্ট ভিসায় নতুন নিয়ম, কার্যকর নভেম্বর থেকে কানেক্টিভিটির নামে বাংলাদেশকে কারও কাছে ইজারা দেওয়া চলবে না: জামায়াত আমির জগন্নাথপুরে ‘দুই ভাইয়ের’ হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ইসলামে ব্যয়ে ভারসাম্য ও মিতব্যয়িতার গুরুত্ব বজ্রপাতে ৬ জনের মৃত্যু

সিলেটে আওয়ামীলীগ নেতাদের সাথে মতবিনিময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশবাসীকে মাহে রমজানের শুভেচ্ছা জানিয়েছেন

  • Update Time : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০১৫
  • ১০৯৪ Time View

সিলেট প্রতিনিধি:: প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনা দেশবাসীকে মাহে রমজানের শুভেচ্ছা জানিয়েছেন। বৃহস্পতিবার সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময়কালে তিনি বলেন, আমি সিলেট থেকে সারা দেশবাসীকে মাহে রমজানের মোবারকবাদ জানাচ্ছি।

সিলেট আসার পর স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের সাথে বিমানবন্দরের ভিভিআইপি লাউঞ্জে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানানো হয়।

সিলেটে সাংগঠনিক অবস্থা আরো শক্তিশালী করার নির্দেশ দিয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সিলেটের মানুষ আওয়ামী লীগকে ভালোবাসে। সিলেট আওয়ামী লীগের ঘাটি। তাই সিলেটের প্রতিটি সংসদীয় আসনে আওয়ামী লীগ প্রার্থীরা বিজয়ী হয়েছেন। এছাড়া ইল্যান্ডে তিন বাংলাদেশী বিজয়ী হওয়ার পিছনে সিলেটীদের অবদান রয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সিটি মেয়র বদর উদ্দিন আহমদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, অ্যাডভোকেট নাসির উদ্দিনসহ সিলেট থেকে নির্বাচিত কয়েকজন সংসদ সদস্য।

এর আগে প্রধানমন্ত্রী সকাল ১০টা ৮ মিনিটের সময় তিনি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। পরে সেখানে ১ ঘন্টা অবস্থান করে ঢাকার উদ্দেশ্যে সিলেট ত্যাগ করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com