1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন

সিলেটে ওবায়দুল কাদের,নাহিদ,মিছবাহ,কামরানের সংবর্ধনা ৯ নভেম্বর

  • Update Time : বুধবার, ২ নভেম্বর, ২০১৬
  • ২৭১ Time View

সিলেট প্রতিনিধি:: সিলেট জেলা ও মহানগর আওয়ামীলীগ কতৃক কেন্দ্রীয় নেতাদের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে সিলেট আসছেন বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি।

আগামী ৯ নভেম্বর সিলেটের ঐতিহাসিক রেজিষ্ট্রারি মাঠে বাংলাদেশ আওয়ামীলীগের ২০তম জাতীয় সম্মেলন থেকে গঠিত নবনির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক ও সিলেট বিভাগ থেকে স্থান পাওয়া প্রেসিডিয়াম সদস্য নুরুল ইসলাম নাহিদ, হ্যাট্রিক সাংগঠনিক সম্পাদক মিছবাহ উদ্দিন সিরাজ, সদস্য বদর উদ্দিন আহমদ কামরানসহ কেন্দ্রীয় কমিটিতে স্থান পাওয়া সিলেটী নেতাদের সংবর্ধনা দেওয়া হবে।

মঙ্গলবার সন্ধ্যায় সিলেট জেলা পরিষদ মিলনায়তনে সিলেট জেলা ও মহানগর আওয়ামীলীগের জরুরী সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় সিলেট জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এড লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামীলীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদসহ জেলা ও মহানগর আওয়ামীলীগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com