1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার

সিলেটে কিশোর গ্যাং লিডার বুলেট মামুনসহ গ্রেপ্তার ৩

  • Update Time : শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫
  • ৩২ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::
সিলেট মহানগরীর বালুচরে শাহপরাণ (রহ.) ও কোতোয়ালী থানাপুলিশ যৌথ অভিযান চালিয়ে কিশোর গ্যাং লিডার মামুন আহমেদ ওরফে বুলেট মামুনকে (২০) গ্রেপ্তার করেছে। এসময় তার আরও দুই সহযোগীকে গ্রেপ্তার করা হয়।

আজ শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে বুলেট মামুন কুখ্যাত সন্ত্রাসী। সে সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার থানার কামদাগাঁও’র হারুনুর রশিদের ছেলে। বর্তমানে সে বালুচর সোনারবাংলা এলাকায় ভাড়া থাকতো।

গ্রেফতার হওয়া মামুনের অপর দুই সহযোগী হলো- বালুচর সোনার বাংলা এলাকার আজমল আলীর ছেলে সৈয়দ আবির হোসেন (১৮) ও একই এলাকার খালেদ আহমদের ছেলে রায়হান আহমেদ (১৮)।

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, বুলেট মামুনের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনে হত্যা, হত্যাচেষ্টা ও বিস্ফোরক আইনে মামলাসহ ১১টি মামলা রয়েছে।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com